আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্দেশখালিতে জীবিত ভোটার ভোট দিতে গেলে তাকে মৃত দেখিয়ে বের করে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: জীবিত ভোটারকে মৃত ভোটার বলে চালিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, ভোট দিতে গিয়ে তাকে মৃত দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সন্দেশখালির (Sandeshkhali)১৭৬ নম্বর বুথে। সন্দেশখালি ব্লকের খুলনায় ১৭৬ নং বুথে বুধবার অতীতে সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন বছর ৭০’র আল্পনা পাত্র। ভোটার কার্ড নিয়ে ভোট দেওয়ার সময় পোলিং অফিসার জানায় – “আপনি মৃত, আপনি ভোট দিতে পারবেন না “। এরপরেই ভোটকেন্দ্রে শুরু হয় বচসা।

খবর পেয়ে সেই বুথে যান হিঙ্গলগঞ্জের(Hingalganj) বিজেপি প্রার্থী রেখা পাত্র(BJP Candidate Rekha Patra)। সংশ্লিষ্ট ভোটকর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। ভোটার আল্পনা পাত্র চোখের জল ফেলছেন। কিভাবে হলো এই ভুল, কার গাফিলতিতে জীবিত ভোটারকে মৃত ভোটার বানানো হচ্ছে ? প্রশ্ন তুলেছেন রেখা পাত্র নিজেও। ওই মহিলা ভোটার কাতর ভাবে আবেদন জানাতে থাকেন এই নির্বাচনে তিনি যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তাহলে হয়তো তার পেনশন বন্ধ হয়ে যাবে। তখন তিনি বেঁচে থাকার রসদ পাবেন কি করে? তীব্র গোলমাল শুরু হওয়ার পর বিডিওকে গোটা বিষয়টি জানান। একে কেন্দ্র করে ওই বুথে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিজেপির পক্ষ থেকেও দাবি করা হয়েছে যদি ওই মহিলা ভোট দিতে না পারেন তাহলে সেই দায় গিয়ে পড়বে স্থানীয় বিএলও (BLO)এবং কমিশনের ওপর। ওই মহিলার কাছে যে স্লিপ(Slip) ছিল তা নিয়ে নেওয়া হয়েছে। আপাতত তাকে ওই বুথের বাইরে বসিয়ে রাখা হয়েছে। কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার রাতে শেষ দফার সংশোধনী তালিকা প্রকাশ করে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া শেষ পর্যায়ের প্রায় ১৪০০র কাছে ভোটারদের নাম যুক্ত করা হয়। এসআইআর পর্বকে ঘিরে একাধিক অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে। কিন্তু ভোটের দিন ভোট দিতে এসে জীবিত ভোটারকে মৃত দেখানোর ঘটনা একেবারেই নজিরবিহীন।

Published by:

Share Link:

More Releted News:

মিষ্টির চাহিদা তুঙ্গে উঠেছে, ফল প্রকাশের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি চরমে

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বাবা-মা ও ২ বোনের

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ