ভোটার তালিকা সংশোধন ঘিরে ক্ষোভ, ভাঙচুর সন্দেশখালি বিডিও অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর সংক্রান্ত শুনানি চলাকালীন হয়রানির অভিযোগে অশান্ত হয়ে উঠল রাজ্যের আরেকটি এলাকা। ফরাক্কা ও চাকুলিয়ার পর এবার উত্তেজনার আঁচ পৌঁছল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। মঙ্গলবার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ভিডিও অফিসের ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

এই অভিযোগ ঘিরে প্রথমে শুনানিতে আসা মানুষের সঙ্গে বিডিও অফিসের কর্মীদের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীরা অফিস চত্বরে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজ্যাট থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়।

এই ঘটনার বিষয়ে বিডিও সায়ন্তন সেন জানান, প্রশাসন সম্পূর্ণভাবে মানুষের স্বার্থে কাজ করছে। তবে ভুল বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তাঁর দাবি। অন্যদিকে, শুনানিতে উপস্থিত কয়েকজনের অভিযোগ, তাঁদের ইচ্ছাকৃতভাবে ডেকে এনে হেনস্থা করা হয়েছে। এই ক্ষোভ থেকেই উত্তেজনা ছড়ায় এবং শেষ পর্যন্ত ভাঙচুরের ঘটনা ঘটে। বিডিও অফিসে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

আরও পড়ুন: রাজগঞ্জের বিডিও বদল! আত্মসমর্পণের নির্দেশের পরেই বড় সিদ্ধান্ত

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় কড়া অবস্থান নিয়েছিল নির্বাচন কমিশন। জেলাশাসককে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয় এবং বিস্তারিত রিপোর্ট তলব করা হয়। সেই ঘটনার তদন্তে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে