এই মুহূর্তে

২বছর ১১ দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, পেলেন অভ্যর্থনা

নিজস্ব প্রতিনিধি,হুগলি : ২ বছর ১১ দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ১০ই মার্চ ইডির(ED) হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়(Santanu Bandopadhay)। পরে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) ।গ্রেফতারের পর ২০২৩ সালের ১৪ মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে। টানা দু বছর দু’বছর জেলবন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত। শুক্রবার তিনি বলাগড়ের বারুইপাড়ার নিজের বাড়িতে ফেরেন। বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয়। সাজিয়ে তোলা হয়েছে নীল সাদা বেলুনে। কলকাতা থেকে পাঁচটা পাঁচে বলগড়ের বারুইপাড়া(Balagar Baruipara) এসে পৌঁছান শান্তনু।

তার অপেক্ষায় এদিন আসাম রোডের পাশে এলাকাবাসি সহ বহু মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। শান্তনু আসতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর স্থানীয় কালীমন্দিরে গিয়ে নমস্কার করে তিনি বাড়ি ঢোকেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় জানান, এত মানুষ এতদিন বাদে তার বাড়ি ফেরার অপেক্ষায় যেভাবে জড়ো হয়েছে তার বিশ্বাস যতদিন সময় লাগুক সাধারণ মানুষ গ্রামের মানুষ তাকে যে বিশ্বাস করে সেই বিশ্বাস তিনি তাদের একদিন ফিরিয়ে দেবেন। দলের থেকে তিনি এখন বহিষ্কৃত তবুও তিনি বিশ্বাস করেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস২৫০ বেশি আসন জিতে ফের ক্ষমতায় আসবে। দল বা দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যদি ফিরিয়ে নেয় তিনি দলের অনুগত সৈনিক হিসেবে যে রকম আগে কাজ করেছেন সেভাবেই কাজ করবেন। গ্রামের একজন ছেলে হিসেবে তার ফিরে আসা তার বিগত দিনের যে কাজে মানুষ উপকৃত হয়েছে তার জন্যই দলমত নির্বিশেষে সব মানুষ তার ঘরে ফেরার দিন জড়ো হয়েছেন। এমনটাই দাবি করেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দু’বছর পরিবার এবং গ্রামের মানুষদের ছেড়ে থাকার বিষয়টি যে কত যন্ত্রণাদায়ক তা তিনি বুঝতে পেরেছেন।

সাধারণ মানুষের সঙ্গে তিনি আপাতত সময় কাটাবেন। বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেলেও রাত্রি হয়ে যাওয়ায় সেদিন কলকাতাতেই ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার কাকা জানান ভাইপো বাড়ি ফিরে আসায় নানা ধরনের রান্না করা হয়েছে। সবটাই তার ছেলে দায়িত্ব নিয়ে করছে। বাড়ি সাজানো হয়েছে। অতিথিদের বসার জায়গা করা হয়েছে। ছোট্ট ছেলেটি দু’বছর তার বাবাকে পাইনি আজ শান্তনু ফিরে আসায় তাদের বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এদিন শান্তনুর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক এবং তার ছোট্ট ছেলে সেও উপহার তুলে দেয় প্রিয় বাবার হাতে। আনন্দে ছেলেকে জড়িয়ে ধরেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৬৭ লক্ষ বকেয়া! নোটিশ পেতেই মাথায় হাত ঝালদার ব্যক্তির, নেপথ্য কারণ কী?

বইবে লু ! দক্ষিণবঙ্গে বাড়বে ৭ ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে থাকুক ছাতা ও সানগ্লাস

ভোটের মুখে শহরে আক্রান্ত কংগ্রেস নেতা, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর

নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, এলাকায় বিক্ষোভ ,অবরোধ কর্মী- সমর্থকদের

‘‌হুমায়ুনের স্টিং ভিডিও কে বানাল?’‌, ঘুরিয়ে কবীরের পাশে দাঁড়ালেন সেলিম

ক্ষমতায় এলে এক বছরে ঘাটাল মাস্টারপ্ল্যান, ডেবরায় প্রতিশ্রুতি অমিত শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ