২ কোটি টাকায় ডিজিটাল হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি, কী চমক থাকছে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ এক শতাব্দীর ইতিহাস বুকে ধরে রাখা শান্তিপুর পাবলিক লাইব্রেরি এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্য সরকারের প্রায় ২ কোটি টাকার আর্থিক অনুদানে এই ঐতিহ্যবাহী গ্রন্থাগারকে আধুনিক পরিকাঠামোয় সাজানোর কাজ শুরু হয়েছে। শিক্ষা ও সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে পরিচিত শান্তিপুরের এই পাবলিক লাইব্রেরি শুধুই বইয়ের ভাণ্ডার নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞানের আলো ছড়িয়ে চলেছে।

১৯১২ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরির সঙ্গে শান্তিপুর শহরের সাংস্কৃতিক ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবার সেই ঐতিহ্য বজায় রেখেই আধুনিকতার ছোঁয়া দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। গ্রন্থাগার বিভাগের অনুমোদনে এখানে একটি অত্যাধুনিক অডিটরিয়ামের নির্মাণ করা হচ্ছে। বর্তমানে যেখানে ৩৮৫ আসনের একটি অডিটরিয়াম রয়েছে, সেখানে দর্শক ও অনুষ্ঠানের বাড়তি চাহিদা মেটাতে নতুন করে ৬০০- রও বেশি আসন বাড়ানো হবে। আধুনিক আলো, শব্দব্যবস্থা এবং মঞ্চসজ্জায় এই অডিটরিয়াম হয়ে উঠবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।

আরও পড়ুন: সংসার সামলে অ্যাথলেটিক্স মিটে নজির গড়ে সবাইকে চমকে দিলেন তমলুকের গৃহবধূ

এই উন্নয়ন কাজ মোট চারটি ধাপে সম্পন্ন হবে। ইতিমধ্যেই প্রথম ধাপের কাজের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুধু অডিটরিয়াম নয়,লাইব্রেরির ভেতরের সংগ্রহশালাকেও আধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকেই লাইব্রেরিতে থাকা ১৬ হাজারেরও বেশি বই ডিজিটাইজ করার প্রক্রিয়া শুরু হবে, যাতে পাঠকরা আরও সহজে এবং আধুনিক পদ্ধতিতে বই পড়ার সুযোগ পান।

এছাড়াও চালু হতে চলেছে ‘দুয়ারে লাইব্রেরি’ পরিষেবা। যার মাধ্যমে গ্রন্থাগারের বই পৌঁছে যাবে সাধারণ মানুষের বাড়ির কাছাকাছি। সব মিলিয়ে, শতবর্ষ পুরোনো শান্তিপুর পাবলিক লাইব্রেরি এবার আধুনিকতার পথে পা রেখে নতুন প্রজন্মের কাছেও আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির