গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে সৌমিত্র খাঁ

সৌমিত্র খাঁর অভিযোগ, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। শাসক বিরোধী সব পক্ষই প্রচারে ঝাঁপাচ্ছে। সেই আবহে গ্রেফতারের আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

সৌমিত্র খাঁর অভিযোগ, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। সেই মামলার জেরে পঞ্চায়েত ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাই আগেভাগে হাইকোর্টের রক্ষাকবচ চেয়ে বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন করেছেন সৌমিত্র। আদালত সূত্রে খবর, বিচারপতি তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র অভিযোগ করেছিলেন, সোনামুখী থানার আইসি তোলাবাজিতে যুক্ত। সম্প্রতি সোনামুখী থানার সামনে সভা করে এই অভিযোগ করেন তিনি। এরপর থেকে সাংসদের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত সৌমিত্র এক সময় তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ হয়েছিলেন। সালটা ২০১৪। ওই বছর লোকসভা ভোটে বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে বিজেপিতে যোগদান করার পর ওই একই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করে সাংসদ নির্বাচিত হন।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের