মায়ের বিদায় বেলায় শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের বিদায় বেলায় মন খারাপ প্রকৃতির। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই পূর্বাভাস দেওয়া ছিল। দশমী একাদশীতে ভাসতে পারে বাংলা। সেই মতোই নবমী থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। নবমীতে ছাতা মাথায় মণ্ডপে মণ্ডপে দেখা দিয়েছে দর্শনার্থীদের। কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিও হয়েছে বিক্ষিপ্তভাবে। নবমীর সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হয়। কিন্তু দশমীর সকাল থেকেই আকাশের মুখ ভার।

কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আন্দামান সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত। শক্তি বাড়িয়ে নিম্নচাপ নবমীর বিকেলেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। প্রচন্ড শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশার স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণেই বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দর্শনের দিন মায়ের বিদায় বেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার একাদশীর ভোররাতে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ১লা অক্টোবর থেকে বুধবার থেকে ৪ঠা অক্টোবর শনিবার পর্যন্ত। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়া জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা এবং হুগলি ,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝড়ো হাওয়া ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস থাকবে।শুক্রবার এবং শনিবার একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া উত্তরবঙ্গে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস