মাথায় ঋণের চাপ! অপমানে বাড়ির কাছের মন্দিরে আত্মঘাতী স্কুলকর্মী, চাঞ্চল্য আউশগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে মন্দির থেকে উদ্ধার এক স্কুলকর্মীর ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম পার্থসারথি বারিক (৪৪)। আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের অশিক্ষক কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ আচমকাই ঘুম ভেঙে যায় মৃতের স্ত্রী অপরূপা বারিকের। স্বামীকে পাশে দেখতে না পেয়ে বাইরে বেরিয়ে আসেন। বাড়ির সামনেই একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে স্বামীর দেহ ঝুলতে দেখেন স্ত্রী। তাঁর চিৎকার শুনে ছুটে প্রতিবেশীরা। তাঁরা এসে পার্থসারথি বারিককে ঝুলতে দেখেন। মৃতের পরনে ছিল পুজোর লাল ধুতি ও গায়ে উত্তরীয়। রাতের বেলায় ওই পোশাকে কেন তিনি মন্দিরে গিয়েছিলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃতদেহ দেখেই স্থানীয়রা খবর জেয় আউশগ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে খবর, পার্থসারথি বারিক গ্রামের তিনজন ব্যক্তির কাছে ঋণ নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন টাকা ফেরত দিতে পারছিলেন না। বার বার টাকা ফেরতের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ, রবিবার এক পাওনাদার বাড়িতে এসে তাঁর গায়ে হাতও তোলেন। সেই অপমান ও মানসিক চাপ সহ্য করতে পারেননি পার্থসারথি। ঋণের চাপেই কি আত্মহননের সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। ঋণের জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী