স্কুল সার্ভিসে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি

২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের চাকরির সুযোগ করে দিতেই এই নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(SSC) মাধ্যমে অবৈধ নিয়োগকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও জনজীবন। ঠিক এই রকম অবস্থায় স্কুল সার্ভিসের পরীক্ষা দিয়ে পাশ করার পরেও নিয়োগ না পাওয়া প্রার্থীদের(Candidates) দ্রুত নিয়োগের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার(State Government)। স্কুল সার্ভিস কমিশনই এই এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রার্থীদের নিয়োগপত্র দেবে বলে ওই বিজ্ঞপ্তিতে(Notice) জানানো হয়েছে। একই সঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে এসএসসি’র মাধ্যমে অবৈধ নিয়োগ ঘিরে এখন যে বিতর্ক দেখা দিয়েছে তা যাতে এই ক্ষেত্রে ছায়া না ফেলে সেটা রাজ্য সরকারের তরফে এসএসসি’কে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে আদালতের নির্দেশ যাতে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালিত হয়, তা নিশ্চিত করার নির্দেশ এসএসসি-কে দিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত ৫ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত পদ তৈরির ব্যাপারে সিদ্ধান্ত হয়। তারপরেই বৃহস্পতিবার রাতে স্কুল শিক্ষা দফতরের(School Education Department) তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলগুলিতে ৬,৮৬১ টি নতুন পদ তৈরি করা হচ্ছে। সেই সব পদেই এখন নিয়োগ করা হবে এসএসসি’র পরীক্ষা দিয়ে পাশ করেও নিয়োগ না হওয়া প্রার্থীদের। নতুন তৈরি হওয়া ওই সব পদের মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য। একাদশ ও দ্বাদশ শ্রেনীর সহকারী শিক্ষক পদের জন্য ২৪৭টি পদ তৈরি করা হয়েছে। এছাড়াও গ্রুপ ‘সি’ পদের কর্মীদের জন্য ১,১০২টি নয়া পদ তৈরি করা হয়েছে। গ্রুপ ‘ডি’ পদের কর্মীদের জন্য ১,৯৮টি পদ তৈরি করা হয়েছে। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার সহকারী শিক্ষক পদের জন্য মোট ১,৬০০ টি নতুন পদ তৈরি করা হয়েছে। যার মধ্যে ৭৫০টি পদ তৈরি করা হয়েছে কর্মশিক্ষার জন্য। শারীরশিক্ষার ক্ষেত্রে ৮৫০টি নয়া পদ তৈরি হচ্ছে।  

২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের চাকরির সুযোগ করে দিতেই এই নতুন পদ সৃষ্টি করা হয়েছে বলে স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিগত কয়েক বছর ধরে, ওয়েটিং লিস্টে আছেন, এমন প্রার্থীরাই আন্দোলন করছিলেন। তবে এই বিজ্ঞপ্তিতে সব থেকে বেশি নজর কেড়েছে কড়া ভাষায় জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে, তার রায়ের ভিত্তিতে যাবতীয় নিয়ম মেনে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগপত্র পাঠাতে হবে। তাই এবারে আন্দোলকারীরা মনে করছেন, এবারে অন্তত এই নিয়োগ নিয়ে কোনও দুর্নীতি হবে না।

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর