শিক্ষক দিবসে স্কুলেই ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার নাবালক

নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তকে ধর্ষণ করতে সাহায্য করেছে ওই বন্ধুরা। তাই পুলিশের নজরে এসেছে এই বন্ধুদের ভূমিকা। দেখা হবে স্কুলের ভূমিকাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেক্কারজনক ঘটনা বললেও বোধহয় কম বলাই হবে। শিক্ষক দিবসের(Teachers Day) দিনেই নিজের স্কুলে ধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা স্কুল পড়ুয়া(School Girl Molested)। সেই ঘটনায় আবার গ্রেফতার হয়েছে এক নাবালক(Minor Boy Arrested)। সব থেকে বড় কথা এই ঘটনাটি আপ্রাণ ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল নাবালকের পরিবারের তরফে। যার জন্য প্রায় ২ সপ্তাহ ঘটনাটি কারোর সামনেই আসেনি। কিন্তু শেষ পর্যন্ত নাবালিকার পরিবার সমস্ত চাপ উপেক্ষা করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। তারপরেই মাঠে নামে পুলিশ। গ্রেফতার হয় নাবালক। আদালতে পেশ করার পরে এদিনই তাকে হোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় অভিযুক্ত নাবালকের কিছু বন্ধুর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে দার্জিলিং(Darjeeling) জেলার মিরিকে(Mirik)।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই নাবালিকার স্কুলে। অভিযুক্ত নাবালক অন্য স্কুলে পড়ে। তবে তার বেশ কয়েকজন বন্ধু নাবালিকার স্কুলেই পড়ে। সেই সুযোগে স্কুলে ঢোকে অভিযুক্ত নাবালক। অনুষ্ঠানের শেষে একটি ক্লাসরুমে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তকে ধর্ষণ করতে সাহায্য করেছে ওই বন্ধুরা। তাই পুলিশের নজরে এসেছে এই বন্ধুদের ভূমিকা। ঘটনার সময় ওই বন্ধুরা কে কি করছিল সেটাই এখন খতিয়ে দেখছেন তাঁরা। যদি দেখা যায় নির্যাতিতার বয়ান মিলে যাচ্ছে তাহলে গ্রেফতারের সংখ্যা বাড়বে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকাও। স্থানীয় বাসিন্দারা নাবালকের বাবাকেও গ্রেফতারের দাবি তুলেছে। কেননা তাঁদের দাবি, অভিযুক্তের বাবা প্রভাবশালী হওয়ায় প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেষ নির্যাতিতা নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়