ডায়মন্ডহারবার, নন্দীগ্রামের পর হাওড়ার জগৎবল্লভপুরে শুরু ‘সেবাশ্রয়’

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার ও পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের পর এবার হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভায় শুরু হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চিকিৎসা পরিষেবা শিবির ‘সেবাশ্রয়’(Sebaashray )। জগৎবল্লভপুর বিধানসভার ডোমজুড়ে শুক্রবার থেকে দু’দিনব্যাপী সর্বসাধারণের জন্য এই চিকিৎসা পরিষেবা চালু হয়।উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই ‘সেবাশ্রয়’ প্রকল্পের সূচনা হয়। প্রথমে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে এই পরিষেবার যাত্রা শুরু হয়।

এরপর নন্দীগ্রামে টানা ১৫ দিন ধরে এই চিকিৎসা শিবির পরিচালিত হয়।এবার হাওড়ার ডোমজুড়ে শুরু হওয়া এই শিবিরে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় মানুষের মধ্যে এই উদ্যোগ ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর বয়স্ক মানুষ ওই সেবাশ্রয় এসে চিকিৎসকদের পরামর্শ নেন।

তাদের পরীক্ষা করার পর প্রয়োজন হলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। বিনা পয়সায় দেওয়া হয় ওষুধ পত্র। এই ধরনের একটি শিবিরে একাধিক খ্যাত চিকিৎসকদের হাতের কাছে পেয়ে রীতিমতো আপ্লুত হাওড়ার ভোটাররা। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অত্যন্ত সুশৃংখল ভাবে ওই সেবাশ্রয় ক্যাম্পে আসা মানুষজনকে। শুক্রবার থেকে পরিষেবা দেওয়া শুরু হয়েছে হাওড়ায়। বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এই সেবাশ্রয় ক্যাম্প।

জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চট্টোপাধ্যায় দাবি করেন এই সেবাশ্রয় ক্যাম্পে যে রাজনৈতিক দলের মানুষ আসুক না কেন তিনি পরিষেবা পাবেন। জগৎবল্লভপুর এলাকায় এই পরিষেবা ক্যাম্প শুরু হলেও যেখান থেকেই মানুষ আসবেন এখানে পরিষেবা পাবেন। আপাতত দুদিনের এই ক্যাম্প চলবে। পরবর্তীকালে প্রয়োজন হলে আবার করা হবে। শুধু চিকিৎসকদের পরামর্শ নয় তার সঙ্গে পরীক্ষার ব্যবস্থা মেডিসিন দেওয়া সবটাই মিলবে এই ক্যাম্প থেকে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি