ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে ৪১ জনপ্রতিনিধির নিরাপত্তা রক্ষী প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে মোট ৪১ জন জনপ্রতিনিধির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হল। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক সহ কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানরা। দীর্ঘসারির এই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী(Secuirity) প্রত্যাহারের তালিকায় রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh) -র ভগ্নিপতি সুনীল সিং ও সৌরভ সিং।

সূত্রের খবর অনুযায়ী, গোয়েন্দাদের রিপোর্টের তথ্য অনুযায়ী, এই ৪১ জনের ব্যক্তিগত জীবনের কোন ঝুঁকি নেই। তাই এই জনপ্রতিনিধিদের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে দিল ব্যারাকপুর কমিশনারেট।জনপ্রতিনিধিদের নিরাপত্তা রক্ষী মোতায়েন হয়ে থাকে ডাইরেক্টর অফ সিকিউরিটির সুপারিশ অনুযায়ী স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। রবিবারই ব্যারাকপুর(Barrackpore) কমিশনারেটের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,বিজেপির পক্ষ থেকে দলের ছোট বড় সব ধরনের নেতাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলবৎ করা হয়ে থাকে। সেখানে এই ৪১ জনপ্রতিনিধির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে রাজ্যের তৃণমূল সরকার এবং তার প্রশাসন নজির সৃষ্টি করল। কারণ এই ব্যক্তিগত নিরাপত্তার রক্ষীদের খরচ বহন করতে হয় সরকার পক্ষকেই। অতিরিক্ত ব্যয় কমাতে রাজ্য সরকার দীর্ঘদিন থেকেই বিভিন্ন দিক খতিয়ে দেখে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। গাড়ি ব্যবহার থেকে শুরু করে মেলা এবং নানা সরকারি অনুষ্ঠানে খরচের ক্ষেত্রে সীমা বেধে দিয়েছে নবান্ন।

মুখ্যমন্ত্রীর(CM) নির্দেশে অতিরিক্ত ব্যয় কমাতে তৎপর প্রশাসনিক কর্তারা। এবার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জেলায় জেলায় জনপ্রতিনিধিদের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষির ক্ষেত্রেও শুরু হল প্রত্যাহার পর্ব। ব্যারাকপুর কমিশনারেট এলাকা দিয়েই শুরু হল সেই কাজ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল