বিশ্বভারতীতে বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি নিরাপত্তারক্ষীদের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটছে না। চলছে পড়ুয়াদের বিক্ষোভ। আর এই বিক্ষোভের মাঝেই অনিশ্চয়তা দেখা দিয়েছে বসন্তোৎসব নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের দুই দফার নির্দেশের পরেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে(Viswabharati University) অচলাবস্থা কাটছে না। একদিকে পড়ুয়ারা যেমন বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তেমনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিক্ষোভকারীদের(Student Agitation) সঙ্গে আলোচনায় বসতে বা তাঁদের দাবি মানতে চাইছে না। আর তার জেরেই শুক্রবার থেকে বিশ্বভারতীতে শুরু হওয়া থেকে স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারের পরীক্ষা বয়কটের ডাক দিল বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভের মাঝেই কিছু পরীক্ষার্থী এসেছিলেন পরীক্ষা দিতে। কিন্তু বিক্ষোভকারীরা তাঁদের আটকাতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি বাঁধে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের(Security Workers)। তার জেরে এজন নিরাপত্তারক্ষীর হাত ভাঙে ও ৭জন বিক্ষোভকারী আহত(Injured) হন। আর এই বিক্ষোভের মাঝেই এবারেও আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে শান্তিনিকেতনের বসন্তোৎসব(Basant Utsav) নিয়ে। সম্ভবত এবারেও ঐতিহ্যমণ্ডিত এই উৎসবের আয়োজন করছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, পরীক্ষা বয়কটের ডাক দিয়ে এদিন বিক্ষোভকারীরা কলাভবনের সামনে পোস্টার হাতে বিক্ষোভে শামিল হয়। অন্যদিকে শিক্ষা সদনের বেশ কিছু পড়ুয়া সেই সময়েই পরীক্ষা দিতে আসলে আন্দোলনকারী পড়ুয়ারা তাদের ঢুকতে বাধা দেয়। ফলে বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে এক জন নিরাপত্তা কর্মীর হাত ভেঙে যায়। আহত হয় ৭জন বিক্ষোভকারীও। বিক্ষোভকারী পড়ুয়ারা জানিয়েছে, তাঁদের মূলত ৩টি দাবি রয়েছে। এক, অবিলম্বে হস্টেল খুলতে হবে। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস নিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না এবং তৃতীয়ত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল করতে হবে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন।

এদিকে দোলের যখন আর মাত্র ১ সপ্তাহ বাকি তখনই সামনে এল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। এখনও পর্যন্ত এই উৎসব আয়োজনের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে বসন্তোৎসব আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে আশ্রমিক মহলে। অন্যান্য বছর এই সময়ের মধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে দেয়। কিন্তু এ বছর এখনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বসন্তোৎসব নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। অনেকেই মনে করছেন গেরুয়া শিবিরের প্রত্যক্ষ অঙ্গুলিহেলনের জেরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ রবীন্দ্র ঐতিহ্য ধ্বংস করে সেখানে হিন্দুত্বের ধ্বজ্জা তুলে ধরার লক্ষ্য নিয়েই পাকাপাকি ভাবে বসন্তোৎসব ও পৌষমেলা বন্ধ করে দিতে চাইছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা