কব্জি কাটা দেহ উদ্ধার, হাড়োয়াতে তৃণমূল বুথ সভাপতিকে খুনের ঘটনায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া : নির্বাচনের আবহে হাড়োয়ায় রাস্তার পাশে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য। দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। কব্জি কাটা অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। হাড়োয়ার ঝরুয়াগাছায় ঘটনাটি ঘটনা হয়েছে।  তদন্তে হাড়োয়া থানার পুলিশ। খুন করে হাতের কব্জি কেটে মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রামের রাস্তার পাশে কম্বল জড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখা যায়। পথচলতি মানুষ সেটা খুলতেই চমকে ওঠেন। কম্বলের মধ্যে জড়ানো ছিল এক যুবকের দেহ। মৃত মশিউর কাজির (৩৮) তৃণমূলের বুথ সভাপতি। বাড়ি দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামে। তাঁকে দেখেই সঙ্গে সঙ্গে খবর যায় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে হাড়োয়া থানার পুলিশ। জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। অন্য কোথাও যুবককে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বুধবার রাতে একটি ফোন পেয়ে মশিউর বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি সে। 

সূত্রের খবর,  দুই হাতের কব্জি কেটে অ্যাসিড দিয়ে মুখ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে মশিউরকে। পুলিশ দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে। প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। তবে কারা এবং কেন তাকে খুন করেছে এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে বলে দাবি মৃতের দাদার। 

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন