স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য আকুল প্রার্থনা জানিয়েছিলেন অতিষ্ট সাধারণ মানুষ। বৃহস্পতিবার (৪ জুন) রাজ্যের একাধিক জেলায় বিকেল হতে না হতেই আকাশ ভেঙে শুরু হয়েছিল বৃষ্টি। প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতের ফলে রাজ্যের চার জেলায় মর্মান্তিক মৃত্যু হল সাতজনের। তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে একই পরিবারের তিন সদস্য রয়েছেন।

প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ‘এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ আচমকা দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সময়ে বাজ পড়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিশ্বনাথ সরকার (৩৮), তাঁর স্ত্রী পুষ্পা সরকার (৩০) এবং মেয়ে নন্দিতা সরকার (১১)। স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে প্রথমে বদলপুর এবং পরে বংশীহারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হবে।

বংশীহারির পাশাপাশি বৃষ্টির সময়ে বজ্রাঘাতে তপনের এক গৃহবধূ-ও প্রাণ হারান। মৃতার নাম সন্ধ্যা রায় (৪০)। তিনি তপন থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাড়পুকুরের বাসিন্দা। বিকেলে মাঠ থেকে মাথায় খড় নিয়ে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা দেবী। সেই সময়ে বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।

বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদেও। জেলার সুতি থানার নয়াগ্রাম কুসুমগাছি গ্রামে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১৪ বছরের এক নাবালকের। মৃতের নাম আবুল কাসেম শেখ (১৪)। পাশাপাশি, সুতি থানার বহুতালি বৈষ্ণবডাঙার বাসিন্দা শেখ আব্দুর রশিদ (৫৪) ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে স্থানীয় একটি আমবাগানে আশ্রয় নিয়েছিলেন। সেই সময়ে বাজ পড়লে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কাদোবাড়ি দাসপাড়ায় বাজ পড়ে রাজা দাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও চার জন।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫