চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শালবনিতে রেলগেটে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, গুরুতর জখম ১৫

নিজস্ব প্রতিনিধি, শালবনি : চালকের সামান্য ভুলের জন্য দুর্ঘটনার কবলে একটি যাত্রী বোঝাই বাস। রেল গেট পড়ার আগেই সময় বাঁচাতে পাড় হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে আহত বহু যাত্রী।

জানা গিয়েছে, রবিবার সকালে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। জঙ্গলমহল ভাদুতলা স্টেশনের সামনে ভাদুতলা লেভেল ক্রসিংয়ের কাছে এসে বাস চালক বাসটিকে দ্রুত রেলগেট পাড় করার চেষ্টা করে। সেই সময় রেল গেট পড়ছিল। বাসচালক সময় বাঁচানোর জন্য দ্রুত বাসটিকে চালিয়ে দেয়। বাসটি প্রথমে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেটের লোহার পিলারে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন প্রায় ১৫ জন।

দুর্ঘটনার পরেই স্থানীয় দোকানদার, পথচলতি মানুষ এগিয়ে আসেন। তাঁরাই প্রথমে বাস থেকে আহতদের বের করেন। পুলিশেও খবর দেন স্থানীয়রাই। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে শালবনি থানার পুলিশ। আইসি সৌরভ ঘোষের নেতৃ্ত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে হাজির হয়। স্থানীয়দের সঙ্গে পুলিশও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ২জন শিশু রয়েছে। চার চাকার ১জনও আহত হয়েছেন। যাদের আঘাত গুরুতর তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বাস চালকের আচমকা হঠকারি সিদ্ধান্তই এই দুর্ঘটনার কারণ।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, পিড়াকাটা থেকে মেদিনীপুরের দিকে আসছিল বাসটি। ভাদুতলা লেভেল ক্রসিংয়ের কাছে আসতেই বাসচালক আচমকাই বাসের গতিবেগ বাড়িয়ে দেয়। বাসটি দ্রুত গতিতে ক্রসিং পাড় হওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রসিং-র সামনে দাঁড়িয়ে থাকা ওমনি গাড়িকে ধাক্কা মারে পড়ে সেটি আবার রেলগেটে ধাক্কা মেরেছে। ধাক্কার জেরে বাসের সামনের অংশ দুমড়ে গিয়েছে। ইতিমধ্যে বাসচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ