এই মুহূর্তে

রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় বড় দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

নিজস্ব প্রতিনিধি: ফিরল ১০ বছর আগের স্মৃতি। ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার রেডরোডে চলছে সেনা বাহিনীর কুচকাওয়াজের মহড়া। আর তার মাঝেই বড় দুর্ঘটনা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা নাগাদ রেডরোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একটি গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গার্ড রেলে গাড়িটি ধাক্কা মারে। পুরো দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এই ঘটনা ১০ বছরের স্মৃতি উস্কে দিল।

সূত্রের খবর, আজ সকালে একটি কালো রঙের স্কোডা অক্টাভিয়া গাড়ি তীব্র গতিতে ছিল। বেপরোয়াভাবে ছুটে আসছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গার্ডরেলে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ময়দান থানার পুলিশ, আর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যান। জানা গিয়েছে, গাড়িটিতে সেই সময় চালক ছাড়াও আরও কয়েকজন যুবক-যুবতী ছিলেন। তাঁদের সবাইকেই আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, গাড়িটির কাগজপত্র অবৈধ ছিল, তার ইনসিওরেন্স এবং পলিউশনের কাগজপত্র ঠিকঠাক ছিল না। আর ছেলে-মেয়েগুলি মদ্যপ ছিলেন কিনা জানা যায়নি। তাঁরা কোথা থেকে ফিরছিলেন এবং কোথায় যাচ্ছিলেন তাও জানা যায়নি। প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি রেড রোডে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল।

বি আর আম্বেদকরের মূর্তির রেলিংয়ে ধাক্কা মারে একটি কন্টেনারযুক্ত লরি। অল্পের জন্যে রক্ষা পায় আম্বেদকরের মূর্তি। তবে ধাক্কার অভিঘাতে দুমড়ে যায় লরিটি। দরজা কেটে বের করতে হয় চালককে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। তার সামনে দুটি যাত্রীবোঝাই বাস ছিল। সেটাকে অতিক্রম করতে গিয়েই নিয়ন্ত্রণ হারান লরির চালক। এদিকে শনিবার সকালের স্মৃতি উস্কে দিচ্ছে ২০১৬ সালের ১৩ জানুয়ারির একটি ঘটনাকেও। সেদিন রেড রোডেই একটি বেপরোয়া গাড়ি পিষে দিয়েছিল ভারতীয় বায়ুসেনার এক আধিকারিককে। এই ঘটনায় কুচকাওয়াজের মহড়ায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ১০ বছর পর আবারও একই ঘটনা ঘটল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ