‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর সরকারে থাকাকালীন শহরের একাধিক পুজোতে দখলদারি চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। নিজের পাড়ার বাইরে গিয়ে অন্য ক্লাবের প্রধান উপদেষ্টা হয়ে বসেছিলেন বড় বড় তৃণমূল নেতারা। পালাবদলে হয়েছে রাজ্যে। ফের সেই সংস্কৃতি যাতে ফিরে না আসে তাই নিজের দলের নেতা-কর্মীদের জন্য লক্ষ্মণরেখা টেনে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়। পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক, এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।’

কিন্তু এদিন আচমকা কেন এমন বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি? কারণ হল, আজ, মঙ্গলবার সকাল থেকেই সর্বত্র খবর রটে যায় কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি করা হচ্ছে শমীক ভট্টাচার্যকে। তেমনই প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। যদিও শমীক জানান, ‘কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না। একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন।’

আরও পডুন: ‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

তিনি আরও বলেন, ‘কলেজ স্কোয়ার অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো। সমাজের বহু বরেণ্য মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ওঁরা আমার কাছে এসেছিলেন। ১৬ তারিখ খুঁটিপুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেখানে যাব। তবে কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না। দলের নেতাদের আমি বার্তা দিয়েছি, পুজো দখল থেকে বিরত থাকুন। বিধায়কদেরও বলছি, যে এলাকার বিধায়ক হয়েছেন, সেখানকার পুজোর সভাপতি হন। কিন্তু, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রেসিডেন্ট হবেন, সেটা চলবে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের সিআইডি প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা