শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শঙ্করপুরের মর্মান্তিক ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন মৎস্যজীবী । এবার তাঁদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিজনদের আর্থিক সহায়তা এবং ভবিষ্যতের জীবিকা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ৫ লক্ষ টাকা করে সহায়তার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন সদস্যকে রাজ্য পুলিশের হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের আশ্বাসও দেওয়া হয়েছে। 

এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ট্রলার দুর্ঘটনায় মৃত প্রত্যেক মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য সদস্যকে রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার পর পরিবারগুলির আর্থিক অনিশ্চয়তা কিছুটা হলেও কমে। এবার সেটিই বাস্তবায়িত হল। 

আরও পড়ুন: শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

উল্লেখ্য, গত ২ জুলাই শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ‘জয় মা কালী’ নামে একটি ট্রলার ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। সমুদ্রে বিরূপ আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বকখালি সংলগ্ন বাঘেরচর এলাকার গভীর সমুদ্রে ট্রলারটিকে উল্টে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল ট্রলার থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করলেও এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে দীর্ঘদিন ধরে তল্লাশি অভিযান চালানো হলেও সকলের খোঁজ মেলেনি। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে উপকূলের মৎস্যজীবী মহলে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরকারের এই আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা