শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কান্দি পুরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ডের জেমো বিশ্বাসপাড়াতে বাড়ি শান্তনু সিনহা বিশ্বাসের। ইডি সূত্রে জানা গিয়েছে, ২.৫ কোটি টাকা খরচ করে তাঁর নতুন করে বাড়ি নির্মাণ করেছেন সম্প্রতি। বর্তমানে সেই রাজকীয় বাড়িটি তালাবন্ধ। তাঁর বোন কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস। ২.৫ কোটি টাকা কুলি এলাকায় বাড়ি দাউদ শেখ নামের এক ঠিকদার ব্যাঙ্কের মাধ্যমে দিয়েছেন বলেই জানা গিয়েছে। যার তদন্ত শুরু করেছে ইডি। কিন্তু কোথা থেকে এলো এই বিপুল অর্থ যা ভাবাচ্ছে আধিকারিকদের।

পাশাপাশি, ইডির তদন্তে উঠে আসে আরও এক চাঞ্চল্যকর বিষয়। কলকাতা পুলিশের ডিসি তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের ফার্মাসিস্ট অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। এই লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীদের নজরে আসেন মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি এলাকার বাসিন্দা দাউদ শেখ।

আরও পড়ুন-গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

কিন্তু দাউদ শেখ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কাজ করেছিলেন, সেই সুবাদে তিনবারে তাঁর প্রাপ্য পারিশ্রমিকটুকু নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে খবর রটানো হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে ইডি তাঁকে টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। রামপুরে অবস্থিত তাঁর একটি কারখানাও রয়েছে। সেখানেই পেপার ব্লক তৈরি করা হয়। নিত্যদিন কাজ করেন শ্রমিকরা। যদিও দাউদ শেখের দাবি, ঋণ নিয়ে চলে এই ব্যবসা। ইডি দফতরে হাজিরা দিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিয়ে এসেছেন। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর