শান্তিপুরে বস্তা ভর্তি আঁধার ও ব্যাংকের নথিতে আগুন,আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরে বস্তাভর্তি আধার ও ব্যাংক নথি পোড়ানোর অভিযোগ। দু’জনকে আটক করে পুলিশ।নদিয়ার শান্তিপুর(Shantipur) হাটখোলা পাড়ায় বস্তাভর্তি আধার কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীদের সন্দেহ হলে তারা বাধা দেন এবং পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে দুজনকে আটক করে।জানা গেছে, বীরভূমের এক যুবক ঘোড়ালিয়া সাব পোস্ট অফিসে কর্মরত ছিলেন এবং শান্তিপুরে ভাড়া থাকতেন। সম্প্রতি তাঁর ট্রান্সফারের পর বুধবার সকালে তাঁর বাবা ও আরএক ব্যক্তি ঘর খালি করতে এসে বস্তাভর্তি কাগজপত্র হঠাৎ আগুন লাগিয়ে পোড়াতে শুরু করেন।

এলাকাবাসীদের দাবি, ওই বস্তার মধ্যে আধার কার্ড, ব্যাংক ও পোস্ট অফিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিল। যেগুলি ডেলিভারি (Delivery)করা হয়নি।খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পেছনে অন্য কোন অভিসন্ধি আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। যে নথিগুলি পোড়ানো হয়েছে সেই পোড়া অংশ তদন্তের স্বার্থে সংগ্রহ করেছে পুলিশ।

যে নথিগুলি পোস্ট অফিস থেকে ডেলিভারি হয় না সেগুলোকে হেড অফিসে(Head Office) ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু তা না করে কেন আগুন ধরিয়ে দেওয়া হল তার কারণ খুঁজছে পুলিশ।এলাকার মানুষ এই ঘটনার পেছনে ষড়যন্ত্র আছে এই অভিযোগ তুলে তদন্ত দাবি করেছে। এদিকে এই ঘটনা যে দুজনকে আটক করা হচ্ছে তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা রয়েছে। পোস্ট অফিস থেকে যে কর্মীর অন্যত্র বদলি হয়েছেন তদন্তের স্বার্থে তাকে শান্তিপুরে ডেকে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও