হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একসময় ঘরে ঘরে শোনা যেত কাঁসা-পিতলের ঠোকাঠুকির শব্দ। নদিয়ার শান্তিপুরের কাঁসারীপাড়ায় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল কাঁসা-পিতলের বাসন তৈরির কারখানা। থালা, বাটি থেকে শুরু করে সংসারের নানা প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে ব্যস্ত থাকতেন কারিগরেরা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে মানুষের পছন্দ। বাজার দখল করেছে প্লাস্টিক ও অন্যান্য আধুনিক সামগ্রী। বেড়েছে কাঁচামালের দাম, কমেছে উপার্জন।  তবে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যের শেষ আলোটুকু আজও জ্বালিয়ে রেখেছেন শান্তিপুরের এক পরিবার।

এই পরিবারের অন্যতম কারিগর ৬৯ বছর বয়সি কাশীনাথ কংসবণিক। প্রায় ৪০-৪৫ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। সাধারণ বাসন তৈরির কাজ প্রায় বন্ধ হয়ে গেলেও দেবদেবীর সাজসজ্জা ও অলঙ্করণের কাজে এখনও ব্যস্ত তাঁর পরিবার। দুর্গাপুজোর পর থেকেই শুরু হয় ব্যস্ততা। কালীপুজো পর্যন্ত কাজের চাপ থাকে তুঙ্গে। শান্তিপুরের বিখ্যাত আগমেশ্বরী, বোম্বাটে কালী, খুরখুরি কালী, মহিষখাগী ও মাধব কালীর মতো বহু প্রাচীন বিগ্রহের সাজসজ্জার দায়িত্ব তাঁদের হাতেই। খাঁড়া, চাঁদমালা, মুণ্ডমালা, ত্রিশূল, ডুগডুগি ও শিং পালিশের জন্য ইতিমধ্যেই জমা পড়েছে শতাধিক সামগ্রী। এই কাজে বাবার প্রধান সহায় তাঁর বিবাহিত মেয়ে বর্ণালী প্রামাণিক কংসবণিক। ছোটবেলা থেকেই বাবার কাজ দেখতে দেখতে কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই শিল্পে দক্ষ হয়ে উঠেছেন তিনি। কাশীনাথবাবু অ্যাসিড ও বব হুইলের সাহায্যে ধাতব সামগ্রী পরিষ্কার ও পালিশ করেন। এরপর বর্ণালীদেবী অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে চক্ষুদান, মুখাবয়ব আঁকা, চুল বসানো এবং প্রতিমার সম্পূর্ণ অঙ্গরাগের কাজ করেন।

আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

তবে এই শিল্পের পিছনে রয়েছে কঠিন লড়াইও। পালিশের সময় নির্গত সূক্ষ্ম ধুলো ও ববের আঁশ থেকে শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। অ্যাজমায় আক্রান্ত কাশীনাথবাবুও। স্বাস্থ্যঝুঁকি এবং সামান্য উপার্জনের কারণে নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ হারাচ্ছে। তবু কালীপুজো, জগদ্ধাত্রী পুজো কিংবা রাস উৎসব এলেই নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়েন বাবা-মেয়ে। বাণিজ্যের হিসাবের চেয়েও তাঁদের কাছে বড় হয়ে উঠেছে পূর্বপুরুষের শিল্প ও দেবদেবীর অলঙ্করণের প্রতি ভালোবাসা। সময়ের স্রোতে বহু শিল্প হারিয়ে গেলেও কাশীনাথ ও বর্ণালীর হাত ধরে শান্তিপুরে আজও বেঁচে রয়েছে কাঁসা-পিতলের সেই প্রাচীন ঐতিহ্য।

একই পরিবারের ৩১০ টি সন্তান! বালি পুরসভায় হইচই কাণ্ড

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল