রবিবার ছুটির দিনে শান্তিপুরে বেআইনি নির্মাণ চলছিল রুখে দিল পুরসভার কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পুরসভার চোখে ধুলো দিয়ে ছুটির দিন রবিবারে অবৈধ নির্মাণের চেষ্টা রুখে দিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং পুরকর্মীরা । এরকম অভিযান আরো চলবে বলে জানালেন চেয়ারম্যান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশে যেখানে বিভিন্ন সরকারি জায়গা উদ্ধারে সারা রাজ্যব্যাপী তৎপরতা চলছে। সেখানে নদিয়ার শান্তিপুর(Shantipur) শহরের প্রধান রাস্তা, পূর্বে জাতীয় সড়ক ছিল। সেই রাস্তার পাশে অত্যন্ত ব্যস্ততম বাইগাছি মোড়ে একটি বহুতল নির্মাণ হচ্ছিলো ,শান্তিপুর পুরসভার কোনরকম অনুমতি ছাড়াই। প্ল্যান তো দূরে থাক পুরসভাকে ন্যূনতম জানানোর প্রয়োজন বোধ করেনি শান্তিপুর পাঁচপোতার ঠিকাদার টোটন মন্ডল(Toton Mondal)।

শুধু তাই নয়, রবিবার ছুটির দিন বলে অন্যান্য দিনে যে পরিমাণ কর্মী আসে, এদিন তার দ্বিগুণ ছিল চেষ্টা হচ্ছিল তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করার। কিন্তু গোপন সূত্রে পুরসভা এই তথ্য জানতে পেরে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। যদিও কাজ ফেলে সকল কর্মচারীরায় পালায় ।ঠিকাদার টোটন মন্ডলকে পুরসভার পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান , শুধু এই ঘটনার নয় এ ধরনের বেশ কিছু ঘটনা আমাদের নজরে রয়েছে যাদের বিরুদ্ধে কড়া ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এর সাথে বেশ কিছু এল বি এস আছে যারা পুরসভার নাম ভাঙিয়ে বিভিন্ন অবৈধ নির্মাণের সাথে যুক্ত হয়ে পড়ছে তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।যদিও ঘটনার পর থেকে ঠিকাদার টোটন মন্ডলকেকে এ প্রসঙ্গে জানতে চেয়ে বারে বারে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।তবে পুরসভা তরফ থেকে এখন সদ্য নির্মিত হওয়া ওই একতলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা