ক্রিকেট-ফুটবল নয়, পায়রা ওড়ানোর প্রতিযোগীতায় জিতলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার, জানেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একটা সময় গ্রামবাংলার ছাদে ছাদে ছিল পায়রার আনাগোনা। সময়ের সঙ্গে সেই ছবি অনেকটাই বদলেছে। তবে এখনও এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা এই পুরনো শখকে শুধু বাঁচিয়েই রাখেননি, তাকে ঘিরে তৈরি করেছেন এক অভিনব প্রতিযোগিতা। উড়ন্ত পায়রাই ঠিক করে দেয় সেরার মুকুট। শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যতিক্রমী প্রতিযোগিতা বছরের পর বছর ধরে টেনে আনছে অসংখ্য পাখিপ্রেমীকে। 

প্রায় আট বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে এই পায়রা ওড়ানোর প্রতিযোগিতা। ২০১৮ সালে শুরু হওয়া ‘পায়রা ওড়ানো প্রতিযোগিতা’ এখন স্থানীয়দের কাছে এক বিশেষ ঐতিহ্য। প্রতিবছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনার মধ্যেই সম্পন্ন হয়েছে আয়োজন। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা রানা রায় জানান, পায়রা শান্তির প্রতীক। তাই কর্মব্যস্ত জীবনের ফাঁকে মানুষকে সুস্থ ও ইতিবাচক বিনোদনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। তাঁর কথায়, নতুন প্রজন্মকে মোবাইলের গণ্ডি থেকে বের করে প্রকৃতি ও পাখির প্রতি আগ্রহী করে তোলাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এই প্রতিযোগিতার নিয়মও বেশ ব্যতিক্রমী। কোনও মাঠে নয়, বিচারকরাই পৌঁছে যান প্রতিযোগীদের বাড়িতে। সেখান থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত ‘ফ্লাইং পিজিয়ন’ আকাশে ওড়ানো হয়। পায়রার উড়ানের ধরন, নিয়ন্ত্রণ, সময় এবং দক্ষতার ভিত্তিতে বিচার করে নির্ধারণ করা হয় বিজয়ী। রানা রায় জানান, এই খেলার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম। প্রতিটি পায়রাকে নিয়মিত প্রশিক্ষণ দিতে হয়। সঠিক পরিচর্যা ছাড়া ভালো ফল করা সম্ভব নয়। তাই এটি শুধু শখ নয়, এক ধরনের নিষ্ঠা ও অনুশীলনের বিষয়।

আরও পড়ুনঃ কাজ করছে না বোলপুর পুরসভা, অনুব্রতর কার্যালয়ে তালা দিলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা

এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে ট্রফি, কাপ ও মেডেল। আন্তর্জাতিক স্তরে এখনও সংগঠন হিসেবে অংশ নেওয়ার সুযোগ না হলেও, কমিটির একাধিক সদস্য ব্যক্তিগত উদ্যোগে বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন। এই অভিনব প্রতিযোগিতার আয়োজন হয় নদিয়ার শান্তিপুরের মুচিপাড়া এলাকায়। উদ্যোক্তাদের আশা, আগামী দিনে এই ঐতিহ্যবাহী খেলাকে আরও বড় মঞ্চে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়