কাজ করছে না বোলপুর পুরসভা, অনুব্রতর কার্যালয়ে তালা দিলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেও রাজনৈতিক সংঘাত থামার নাম নেই। এবার অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অভিযোগ-প্রত্যাঘাতে সরগরম হয়ে ওঠে এলাকা।

মঙ্গলবার দুপুরে বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা অনুব্রত মণ্ডলের ব্যবহৃত দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই বোলপুর পুরসভায় সাধারণ মানুষের কাজ ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। তৃণমূলের কাউন্সিলররা মানুষের পরিষেবা দিচ্ছেন না বলেও দাবি তাঁদের। বিজেপির অভিযোগ, সরকারকে বদনাম করতেই জেলার তৃণমূল নেতৃত্বের নির্দেশে পুরসভার কাজ আটকে রাখা হয়েছে। আর সেই নির্দেশ দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের এই দলীয় কার্যালয় থেকেই। সাধারণ মানুষ নিকাশি, সাফাই-সহ একাধিক নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ তোলে যুব মোর্চা। বিজেপি যুব মোর্চার সভাপতি অরুণ দাস বলেন, মানুষ ন্যূনতম পরিষেবাও পাচ্ছেন না। জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, নিকাশি ব্যবস্থারও বেহাল অবস্থা। দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী দিনে কাউন্সিলরদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

আরও পড়ুনঃ ‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

দলীয় সূত্রে খবর, সোমবার ওই কার্যালয়েই জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অনুব্রত মণ্ডল। বৈঠকে বোলপুর পুরসভার একাধিক কাউন্সিলরও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপি যুব মোর্চার এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। ঘটনা প্রসঙ্গে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি’। অন্যদিকে অনুব্রত মণ্ডল বলেন, ‘দলীয় কার্যালয় কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বিষয়টি জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারকে ফোন করে জানিয়েছি।’ পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের