শান্তিপুরে তৈরি হতে চলেছে রাম মন্দির,১০০ কোটি টাকার প্রজেক্ট

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরে ফের তৈরি হতে চলেছে রাম মন্দির। আর এই রকমই ব্যানার সারা শান্তিপুর শহর জুড়ে আনাচে-কানাচে লাগানো হয়েছে। ব্যানারের নিচে লেখা রয়েছে কবি কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট কমিটি। যদিও জানা যায় নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা এলাকায় একটি জায়গাতে হতে চলেছে এই রাম মন্দির। যদিও এ প্রসঙ্গে খোঁজখবর করা হলে এই ট্রাস্ট কমিটির সম্পাদক লিটন ভট্টাচার্য নামে এক ব্যক্তি দাবি করেন ২০১৭ সাল থেকে এই ট্রাস্ট কমিটি কাজ করে চলেছে। ২০২৫সালে তারা ট্রাস্ট হিসেবে গণ্য হয়েছে ।বর্তমানে ১০০ কোটি টাকা প্রজেক্টে এই রাম মন্দির তৈরি করা হবে। সাধারণ মানুষের সহযোগিতাতেই গড়ে উঠবে রাম মন্দির। যদিও এই ট্রাস্ট কমিটির সভাপতি শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য (Ex MLA Arindam Bhattacharya)বিশেষ উদ্যোগ নিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাস্ট এর সম্পাদক লিটন ভট্টাচার্য(Litan Bhatatcharya)।

যদিও নদিয়ার ঐতিহ্য কৃত্তিবাসের লেখা রামায়ণের যে অংশ ফ্রান্সে রয়েছে সেটিও তারা নিয়ে আসছেন বলেও সংবাদমাধ্যমের সামনে কার্যত স্বীকার করেছেন। তবে এই রাম মন্দির হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে শাসকবিরোধী দুই শিবিরই। ঘটনা প্রসঙ্গে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, নিম্ন মানের রাজনীতি করা হচ্ছে। একজন নিজের জায়গাতে রাম মন্দির করছেন তাতে কোন অসুবিধা নেই। তবে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, ভগবান রামকে নিয়ে কোন রাজনীতি না করাই ভালো। হঠাৎ করে এই রাম মন্দির করা কি দরকার ছিল জানা নেই। শান্তিপুরের(Shantipur) প্রতিটি ইতিহাস প্রসিদ্ধ গোস্বামী বাড়িতে রঘুনাথ প্রতিষ্ঠিত রয়েছে ।সেক্ষেত্রে বিধায়ক তহবিল কিংবা পৌরসভার তহবিল সব ক্ষেত্রেই উন্নয়ন করা হয়েছে এই ইতিহাস প্রসিদ্ধ রাম মন্দির গুলির। তবে বর্তমানে যেখানে রাম মন্দির হতে চলেছে সেখানে ঐতিহাসিক গুরুত্ব কিংবা প্রভু রামের কোনরকম কর্মকাণ্ড হয়েছে বলে ইতিহাসে নেই। অপরদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে একই সুর তোলা হয়েছে। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, মন্দির হলে কোন অসুবিধা নেই ।

হিন্দুদের জন্য মন্দির হলে খুবই ভালো বিষয়। তবে যে ট্রাস্ট কমিটি হয়েছে সেটা যেন স্বচ্ছ থাকে ।টাকা নিয়ে যেন কোনরকম নয় ছয় না হয়। অপরদিকে প্রাক্তন বিধায়ক বর্তমানে বিজেপির সদস্য প্রসঙ্গে সাংসদ জানান, প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য কোন দলে আছে সেটা তার জানা নেই। কারণ বিজেপিতে থাকলে শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকতে হয় । প্রাক্তন বিধায়ক নিজের মতো নিজেই চলেন। উনি তৃণমূলে আছে না জোটে আছে সেটা অরিন্দম ভট্টাচার্য ভালো বলতে পারবেন। কৃত্তিবাসের হাতে লেখা পুথি প্রসঙ্গে জগন্নাথ সরকার জানান এখনো পর্যন্ত ভারত সরকার কোনরকম কিছু জানে না। বিদেশ মন্ত্রক এ বিষয়েও কোন কথা বলতে পারছে না। কিভাবে প্রাক্তন বিধায়ক ফিরিয়ে আনবেন সেটা উনিই ভাল বলতে পারবেন। যদিও সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পর শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, শান্তিপুরের মানুষের জন্য উন্নয়ন করতে গেলে বারবার সেই কাজের ব্যাঘাত ঘটায় রাজনৈতিক ব্যক্তিত্বরা। শান্তিপুরের উন্নয়নকে কোনদিনই তারা করতে চায় না। প্রাক্তন বিধায়ক হিসেবে তিনি ভেবেছিলেন শান্তিপুর কে আত্মনির্ভর শান্তিপুর গড়ে তোলার ।যেটা মোদীজি আত্মনির্ভর ভারত করেছেন। তবে রাজনৈতিক ব্যক্তিত্বরা একাধিকবার বাধা প্রদান করলে এইরকম উন্নয়ন করা সম্ভব নয়। একযোগে এদিন তৃণমূল এবং বিজেপিকেও তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক। তবে এই মন্দির আসলে মন্দির নাকি কালচারাল সেন্টার নাকি ভোটের টিকিটের নতুন গিমিক তাই নিয়েই এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রাজনৈতিক মহলে।

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য