শান্তিপুর হাসপাতালে ৫ কেজির টিউমারে ঝুঁকিপূর্ণ অস্ত্রপচারে বড় সাফল্য চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, শন্তিপুর: মেডিকেল কলেজ হাসপাতাল নয়, এবার নদিয়া জেলার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ অস্ত্রপচার করে বড় সাফল্য চিকিৎসকদের।নেই পর্যাপ্ত পরিকাঠামো, ঝুঁকিপূর্ণ হলেও রোগীর প্রাণ বাঁচানোর একমাত্র লক্ষ্য ছিল চিকিৎসকদের।হ্যাঁ, বড় মেডিকেল কলেজ হাসপাতাল নয় ।এবার জেলার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur State General Hospital) অস্ত্রোপচার হল পাঁচ কেজি ওজনের টিউমারের। স্বাভাবিকভাবেই চিকিৎসকদের সফল অস্ত্র পচারে প্রাণ ফিরে পেলেন দরিদ্র পরিবারের ৪৩ বছর বয়সী হাসিনা বিবি ।

নদিয়ার শান্তিপুর বেড় পাড়ার বাসিন্দা পিন্টু উদ্দীন আলীর স্ত্রী হাসিনা বিবি মাসকয়েক আগে এই রোগে আক্রান্ত হন। যত দিন যায় ততই বাড়তে থাকে জরায়ু টিউমারের ওজন ।দরিদ্র পরিবার হওয়ার কারণে হাসপাতালেই একমাত্র ভরসা ছিল তাঁদের। গাইনোলজিস্ট চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারীর(Dr. Pabitra Baypari) নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ টিম। চারজন চিকিৎসকের সিদ্ধান্তে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আরো এক ঝুঁকিপূর্ণ বিষয় রক্তের যোগান।শান্তিপুর হাসপাতালে নেই ব্লাড ব্যাংক।তবুও চিকিৎসকদের চেষ্টাই যোগাড় করা হয় রক্ত, এরপরে অ্যানেস্থ্যাসিয়া চিকিৎসক, গাইনোলজিস্ট চিকিৎসক ও আরো দুই অভিজ্ঞ চিকিৎসকের প্রচেষ্টায় এদিন শান্তিপুর হাসপাতালে অস্ত্র প্রচার হয় হাসিনা বিবির।

কি হবে, হাসিনা বিবি নতুন করে জীবন ফিরে পাবে কিনা এই নিয়ে ধোঁয়াশায় ছিলেন পরিবার। আশ্বস্ত করেছিলেন চিকিৎসকেরা। আগের মতই আবার মুখে হাসি ফুটবে হাসিনা বিবির(Hasina Bibi)। অবশেষে সাফল্য অর্জন করেন চিকিৎসকরা। দীর্ঘ সময়ের অস্ত্রোপচারে সফল হন চিকিৎসকেরা। স্বামী পিন্টু উদ্দিন আলীর কথায়, তিনি ভাবতেই পারেননি সরকারী হাসপাতালে এই পরিষেবা তিনি পাবেন। স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসকদের।

সফল অস্ত্র পচারের পরে গাইনোলজিস্ট চিকিৎসক পবিত্র ব্যাপারীর দাবি, পরিবার যখন হাসিনা বিবিকে হাসপাতালে নিয়ে আসেন তখন ততটা বিষয়টি উদ্বেগ জনক ছিল না। কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল বিষয়টি।কিন্তু অস্ত্রোপচার ছাড়া ছিল না কোন উপায়। হাসপাতালে নেই পর্যাপ্ত পরিকাঠামো। তাই একটু ঝুঁকি হলেও সিদ্ধান্ত নেন অস্ত্র পচারের। এখন সুস্থ হাসিনা বিবি। পাঁচ কেজির জরায়ু টিউমার প্রাণঘাতী হয়ে উঠেছিল হাসিনা বিবির। পুরোপুরি বিপদ মুক্ত তিনি এখন।

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার