অনুব্রত মণ্ডলের ছবি রেখে বিজয়া সম্মিলনী, আবারও মুখ খুললেন শতাব্দী রায়

সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে মানুষের যে আস্থা এবং ভরসা রয়েছে তার জন্য এই রাজ্যে বিরোধীদের ঠাই নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) পাশে আছে দল। কোনও বিরোধিতা নেই সাংসদ শতাব্দী রায়ের (SHATABDI ROY)। সেই প্রমাণ শুক্রবার মিলল আরও একবার। দলের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন শতাব্দী রায়। আর ওই মঞ্চেই ছিল কেষ্ট’র ছবি। মানে দল (TMC) মানছে আজও বীরভূম মানে অনুব্রত গড়। শতাব্দী রায়ও বুঝিয়ে দিলেন, কেষ্টর বিরুদ্ধে নেই তিনি।

বিজয়া সম্মিলনী’র আয়োজন করা হয়েছিল রামপুরহাট গার্লস হাইস্কুলে। মূল বক্তা ছিলেন সাংসদ শতাব্দী রায়। এদিন তিনি বলেন, শুধু উৎসবের দিনে নয়,সারা বছর দলের সকলে সকলের সঙ্গে থাকে। বলেন, পারস্পরিক সহমর্মিতার বন্ধন থাকে। সাংসদ বলেন, কেষ্টদা সশরীরে উপস্থিত নেই। তবু তাঁকে সঙ্গে নিয়েই জেলার সংগঠন। তাঁকে কেও ভোলেনি। তাঁকে কেউ ছাড়েনি। আগে যেমন ছিলেন, এখনও তেমনই আছেন। তারপরেই শতাব্দী বলেন, তাই তাঁর ছবি রেখেই সম্মিলনী’র ব্যবস্থা করা হয়েছে।

সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে মানুষের যে আস্থা এবং ভরসা রয়েছে তার জন্য এই রাজ্যে বিরোধীদের ঠাই নেই। বলেন, বিরোধীরা মিথ্যের ওপরে ভর করে বেঁচে ওঠার চেষ্টা করছে। এরপরেই দৃঢ় ভঙ্গিতে শতাব্দী রায় বলেন, নির্বাচন হলে আবারও জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর বিরুদ্ধে সাক্ষ্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এসব শুনে মজা লাগে। যা বলার আদালতে বলব’। উল্লেখ্য, তিনি আগেও স্পষ্ট করেছেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তিনি সিবিআইয়ের কাছে কোনও মন্তব্য করেননি।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের