অভিষেক প্রচারে আসার আগেই মিঠুনকে জবাব দিলেন শত্রুঘ্ন

আসানসোলে অগ্নিমিত্রাকে ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন মিঠুন। তার পাল্টা জবাব দিলেন শত্রুঘ্নও। সব মিলিয়ে জমজমাট আসানসোলের প্রচারযুদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেয়ানে সেয়ানে কোলাকুলি। শনিবার মুখ খুলেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty), আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি(BJP) প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের সমর্থনে। রবিবার তার জবাব দিলেন উপনির্বাচনের তৃণমূল(TMC) প্রার্থী তথা অভিনেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sinha)। আর সেটাও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) প্রচারে নামার আগেই। আর এই বাকযুদ্ধই বলে দিচ্ছে বাংলায় তাপপ্রবাহ এখনও দেখা না গেলেও রাজনীতির আঙিনায় তাপ ক্রমশই চড়ছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রেক্ষাপটে।

শনিবার অগ্নিমিত্রা পালের সমর্থনে ভিডিও বার্তা দিয়েছিলেন মিঠুন। বলেছিলেন, ‘অগ্নিকে আপনারা ভাল করে চেনেন। আমি আরও ভাল করে চিনি কারণ আমার সঙ্গে ওর ভাইবোনের সম্পর্ক। এমন কোনও দিন নেই যেদিন ও আমার খোঁজ নেয় না। আমার থেকে ওর কিছু নেওয়ার নেই। কিন্তু শুধু আমার সঙ্গে সম্পর্কটা বজায় রাখার জন্য ও আমার সুখদুঃখে আমার পাশে থাকে। একবার ভাবুন তো যে মেয়েটা আমার সঙ্গে শুধু সম্পর্ক বজায় রাখার জন্য এত কিছু করতে পারে, তাহলে আপনাদের জন্য কী না করতে পারে। ও তো আপনাদের মেয়ে, আপনাদের নিজের লোক। তাই বলছি ওকে নিয়ে আসুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ও সবসময় আপনাদের পাশে থাকবে। অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ওঁর কোনও অর্থের প্রয়োজন নেই। ও মানুষের জন্য কাজ করতে চায়। ভয় না পেয়ে এগিয়ে এসে ভোট দিন। ওকে জেতান।’ সেই বক্তব্যের জেরেই রবিবার প্রচারে বেরিয়ে পাল্টা বক্তব্য রাখেন শত্রুঘ্ন সিনহাও। তিনি প্রথমে বেস্বহ অবাক হয়েই বলেন, ‘মিঠুন! এখনও আছেন উনি রাজনীতিতে? আমি শুভেচ্ছা জানাচ্ছি ওঁকে।’ তারপরেই বলেন, ‘আমি ওঁর দলে অনেক দিন ছিলাম। আমি জানি, ওই দলে আগে গণতন্ত্র ছিল। অটলবিহারী বাজপেয়ী ছিলেন পিতৃতূল্য। আমি দল ছেড়ে চলে এসেছি কারণ, ওখানে দমবন্ধ করা পরিবেশ। মমতা’দিকে আমি ভালবাসি। আমি অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানাই।’

অনেকেই ভেবেছিলেন মিঠুন মুখ খোলার জেরে শত্রুঘ্ন হয়তো জবাব দেবেন না। কেননা দুইজনে একসঙ্গে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সরাসরি আক্রমণে যাবেন না। সম্ভবত আসানসোলে(Asansol) প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিঠুনকে জবাব দেবেন। কিন্তু এদিন দেখা গেল অভিষেক আসার আগেই মিঠুনকে যোগ্য জবাব দিয়ে দিলেন শত্রুঘ্ন। উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল আসানসোলে শত্রুঘ্ন সিনহার হয়েও প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একটি র‍্যালিতে অংশ নেবেন। গোটা কর্মসূচি রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটককে।  

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের