১৭০তম বর্ষে শীলবাড়ির পুজো, দুঃস্থ মেয়ের বিয়েতে দেওয়া হয় মায়ের বেনারসি

Share:

নিজস্ব প্রতিনিধি: তার সন্তানকে নিয়ে কৈলাশ থেকে মা আসছেন বাপের বাড়ি। চারদিন কাটিয়ে ফের ফিরে যাবেন কৈলাশে। ঘরের মেয়ের এই বাপের বাড়ি আসায় খুশির আমেজ চারদিকে। রাস্তায় রাস্তায় আলোকমালায় সেজে উঠেছে বাংলার উত্তর থেকে দক্ষিণ। বড় বড় পুজোমণ্ডপ থেকে শুরু করে ছোটখাটো বারোয়ারি পুজোতেও একই উন্মাদনা।

শহর কলকাতা থেকে জেলা সর্বত্রই এখন থিমের প্রতিযোগিতা। পুজো কমিটি নিজেদের ভাবনা দিয়ে কে পাবে সেরা তকমা তাই নিয়েই চলে লড়াই। এই সবকিছুর মাঝে একাধিক পুজো রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরে একই নিয়মে হয়ে চলেছে। সেখানে নতুন  থিমের ছোঁয়া খুব একটা নেই। জোড়াসাঁকো মুক্তারামপুর স্ট্রিটের শীলবাড়ির পুজো তেমনভাবেই হয়ে থাকে। মা এখানে পুজিত হন বৈষ্ণবরীতিতে। প্রতিমার উচ্চতা প্রায় ৮ ফুট। ১৭০ বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন রামচাঁদ শীল ও তার স্ত্রী ক্ষেত্রমণি দাসী।

জানা গিয়েছে, এই শীল বাড়িতে রয়েছেন মঙ্গলচন্ডী ও নারায়ণ দামোদর শিলা। তাঁরা নিত্যপুজো পান সেখানে। সুত্রের খবর, পুজোর সময় এখানে বিশেষভাবে পুজো করা হয়ে থাকে। কুমারী পুজো যেমন হয়ে থাকে, তেমন হয় সধবাপুজো। পুরোহিতের স্ত্রীকে পুজো করা হয়। গাভী পুজো হয় এখানে। কিন্তু কোনওরকম বলি হয় না। ভোগ হিসেবে দেওয়া হয় নানা ধরনের মিষ্টি, খাস্তা কচুরি, লুচি থেকে শুরু করে মালপোয়া ও বিভিন্ন ধরনের ফল। নৈবেদ্য হিসেবে ২০০ কেজি আতপ চাল, ৪০ কেজি সিদ্ধ চাল ও ৮০ কেজি চিনি দেওয়া হয় গুরুর বাড়িতে।

অষ্টমীতে এখানে ধুনো পোড়া দেওয়া হয়। এই দিন বাড়ির মহিলারা নাচে, গানে মেতে ওঠেন। আগে কুলির কাঁধে চেপে প্রতিমা বিসর্জন করা হতো, এখন সেটার পরিবর্তন করা হয়েছে। এখন ট্রলিতে প্রতিমা বসিয়ে বিসর্জন করা হয় কলকাতায় প্রসন্নকুমার ঘাটে। পুরানো নিয়ম মেনে এখানে প্রথমে ঠাকুরকে সাধারণ কাপড় পড়ানো হয়। পরে বাড়ির মহিলারা দেবীকে পরিয়ে দেন বেনারসি। পরে সেই বেনারসি খুলে দশমীতে তাঁতের শাড়ি পড়ানো হয় মাকে। নিরঞ্জনের আগে দেবীকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। ঠাকুরের গাঁয়ে ছোঁয়ানো সেই বেনারসি রেখে দেওয়া হয়। কোন দুস্থ মেয়ের বিয়ের সময় সেই শাড়ি দান করা হয়। প্রসাদী শাড়ি হিসেবে অসহায় দুস্থ মেয়ের বিয়েতে এই শাড়ি দেওয়ার নিয়ম। প্রথম ৫ বছর এই পুজো হয়েছিল বাগবাজারের গোঁসাইবাড়িতে। পরে মুক্তারামবাবু স্ট্রিটে মন্দির তৈরি করা হয়। এখন সেখানেই হয়ে থাকে পুজো।

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের