প্রাক্তন স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব, ‘না’ শুনেই গুলি চালাল যুবক

অভিযুক্ত পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই হয়েছিল ডিভোর্স। প্রাক্তন স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিল যুবক। তবে তাতে সায় দেননি যুবতী। আর এতেই গুলি (SHOOT OUT)) চালাল যুবক। খুনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ থানা অঞ্চলে। অভিযুক্ত পলাতক।

মালঞ্চ মৌলি এলাকার ঘটনা। জানা গিয়েছে, মালঞ্চ মৌলির বাসিন্দা রুকসানা পারভিনের সঙ্গে বিয়ে হয়েছিল বসিরহাটের ষোলাদানা এলাকার বাসিন্দা রবিউল সর্দারের। বিয়ে বছর তিনেক আগে হলেও বিচ্ছেদ হয়ে যায় মাস চারেক আগে। খবর, দিন দশেক আগে রবিউল ফের বিয়ের প্রস্তাব দেন রুকসানাকে।

যুবতী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবক বারবার খুনের হুমকি দিত বলে অভিযোগ। রবিবার ফের যুবক গিয়েছিল যুবতীর বাবার বাড়ি। বিয়ের প্রস্তাব দিলে রুকসানা না বলায় ওই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর ৩টি গুলি চালায়। যুবতীর ডান হাতে লাগে গুলি।

গুলিবিদ্ধ হওয়ার পরে যুবতীর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয় আরজি কর হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন যুবতী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত যুবকের।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি