পাণ্ডুয়ায় গাড়ি থেকে নামিয়ে শ্যুট আউট, গুলিবিদ্ধের মৃত্যু, আটক ১

ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শ্যুটআউটের (Shoot Out) ঘটনা। মঙ্গলবার সকালে হুগলি (Hooghly) জেলার পাণ্ডুয়াতে (Pandua) জিটি রোডে (GT Road) একটি গাড়ি থেকে এক ব্যক্তিকে নামিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। সাত সকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর পর চিকিৎক মৃত বলে তাঁকে ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বর্ধমানের দিক থেকে একটি গাড়ি করে ৪ দুষ্কৃতী আসে। সেই গাড়িতে করে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল। হুগলি বর্ধমান সীমানা সংলগ্ন জিটি রোডের উপর ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে গুলি করা হয়। স্থানীয়রা পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ব্যাক্তিকে উদ্ধার করে পাণ্ডুয়া হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উদয়ন বিশ্বাস। তাঁর মাথায় বুকে ও পাঁজরে তিনটি গুলি লেগেছে। উদয়নের কাছ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় চার দুষ্কৃতীর মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদ্বীপ বলেন, ‘স্করপিও গাড়িতেও চারজন ছিল। গুলি চালিয়ে পালানোর সময় এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তবে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। অন্য দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। কেন ওই ব্যক্তিকে গুলি করা হল তাও খতিয়ে দেখা হচ্ছে।’

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি