সোনারপুরে শুটআউট, উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ

সোনারপুরের কামরাবাদ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয় শুক্রবার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২ রাউন্ড গুলি ও গুলির খোল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরে (Sonarpur) গুলি (Shoot Out) করে যুবককে খুনের অভিযোগ উঠল। শুক্রবার গভীর রাতে সোনারপুরের কামরাবাদ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২ রাউন্ড গুলি ও গুলির খোল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম লাল্টু হাজরা। সোনারপুরের কামরাবাদ এলাকায় ময়ূখ ভট্টাচার্য নামে তাঁর এক বন্ধু রয়েছে। তাঁর বাড়িতে মাঝেমধ্যে গিয়ে থাকতেন লাল্টু। স্থানীয়রা জানান, শুধু লাল্টু নয়, ময়ূখের বাড়িতে আসতেন আরও একাধিক যুবক। তাঁরা লাল্টু ও ময়ূখের পরস্পরের বন্ধু বলে জানা গিয়েছে। সেখানে তাঁরা বন্ধুরা মিলে প্রায় সময় থাকতেন। তবে শুক্রবার ওই বাড়িতে ময়ূখ এবং তার কোনও বন্ধু ছিল না বলে জানা গিয়েছে। এদিন বাড়িতে তিনি একাই ছিলেন লাল্টু। নিহত যুবক লাল্টুর এক বন্ধু বিশ্বজিৎ সরকারের দাবি, রাত সোয়া ১২টা নাগাদ লাল্টুর সঙ্গে কথা হয় তাঁর। ওই রাতে তিনি বাড়িতে ফেরেন ২টো নাগাদ। ঘরে ঢুকে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় লাল্টুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

এই ঘটনার খবর পৌঁছয় সোনারপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত যুবকের দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ও গুলির খোল উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুব কাছ থেকে লাল্টুর পেটে ও হাতে গুলি চালানো হয়। আর তার ফলে মৃত্যু হয় লাল্টুর। কিন্তু কে বা কারা এই গুলিকাণ্ডের পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কেনই বা ওই যুবককে খুন করা হল তাও স্পষ্ট নয়। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি