টিটাগড়ে ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় শুট আউট

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: বুধবার ভর সন্ধ্যায় ফের শুটআউট। টিটাগড়ে বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম মহম্মদ হাসান(Md. Hasan)। বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ের(Titagar) উড়নপাড়াতে। মাদক পাচার মামলায় জেলবন্দি ছিল সে। কয়েক মাস আগেই জামিনে মুক্তি পায় জেল থেকে।

তার পরই বুধবার ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে নিজের বাড়ির সামনে খুন হন মহম্মদ হাসান।এদিন সন্ধ্যায় তার বাড়ির সামনে মোটরসাইকেল করে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। তারা মহম্মদ হাসানকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। তার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

টিটাগড় থানার(Titagar P.S.) পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যবসায়িক বিবাদ নাকি শুটআউটের নেপথ্যে পুরনো শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।সম্প্রতি টিটাগড় পুরসভার দুই কাউন্সিলরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খড়দহতে এক যুবককে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের টিটাগড়ে বুধবার সন্ধ্যায় শুট আউটের ঘটনা ঘটলো।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল