টিটাগড়ে শ্যুটআউট, নিহত তৃণমূল কর্মী

শুক্রবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ আলি হায়দার রোডে এই ঘটনাটি ঘটেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা। শ্যুট আউটের (SHOOT OUT) ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। এই ঘটনায় টিটাগড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

শুক্রবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ আলি হায়দার রোডে এই ঘটনাটি ঘটেছে। জনবহুল ওই এলাকায় এদিন বাইকে করে ২ দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে আনোয়ার আলিকে। বুকে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা অনুসরণ করছিল আনোয়ারকে।

স্থানীয় সূত্রে খবর, আনোয়ার ‘ভালো ছেলে’ বলেই পরিচিত। একটি সাইবার ক্যাফে চালাতেন তিনি। পাশাপাশি জমি কেনাবেচা ও ছোটোখাটো ঠিকাদারের কাজ করতেন তিনি। এদিন দুপুরে কাজ সেরে স্নান-খাওয়া করতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই গুলিবিদ্ধ হন। 

জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরে তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের বিএন বসু প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা নিয়ে আসা হচ্ছিল। সেই সময়েই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।  খতিয়ে দেখা হচ্ছে, জমি সংক্রান্ত কোনও শত্রুতা থেকেই তিনি খুন হয়েছেন কি না। 

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি