সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের দায়ে সিকিমে কাজে গিয়েছিলেন জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের মনমোহনধুরা গ্রামের যুবক অর্জুন সাউতাল। বাড়তি টাকা উপার্জন করে সংসারের হাল ফেরানোর জন্যই সিকিমের নামচি জেলায় তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের কাজে যোগ দেন তিনি। আর সেটাই হল কাল। জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধস নামে। সেই ধসের জেরে চাপা পড়ে যান ২৭ জন শ্রমিক। যার মধ্যে মৃত্য়ু হয়েছে কমপক্ষে কুড়ি জনের। নিহতদের মধ্যেই রয়েছেন মনমোহনধুরা গ্রামের যুবক অর্জুন সাউতাল। গতকাল, মঙ্গলবার রাতে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া।

অর্জুন ছিলেন পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। পরিবারে বাবা-মা, চার ভাই এবং বৌদিদের নিয়ে ছিল বড় সংসার। পরিবারে আর্থিক অবস্থার উন্নতির আশায় সিকিমে কাজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই কাজে যাওয়াই শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হল। তবে শুধুই নাগরাকাটা নয়, জলপাইগুড়ি জেলার মাল মহকুমা থেকেই কাজে যাওয়া ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। সিকিমের তিস্তা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে বাংলা থেকেই গিয়েছিল সবচেয়ে বেশি শ্রমিক। যার মধ্যে বেশিরভাগই ছিলেন জলপাইগুড়ির বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ, নাগরাকাটা ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব রয়েছে। বাধ্য হয়েই বহু যুবক জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন। আর সেই কাজে গিয়েই ঘটল মর্মান্তিক পরিস্থিতি।

আরও পডুন: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। সিকিমের সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে। বাংলার শ্রমিক পরিবারগুলির পাশে রয়েছে শুভেন্দুর সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই