সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। বুধবার সকালে পূর্ব বর্ধমানের গলসির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সারুল এলাকার ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। একটি নিয়ন্ত্রণহীন ট্রাক তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় মাথা ও হাতে আঘাত পান মালতি টুডু। আহত হয়েছেন গাড়ির চালক মঙ্গল মুর্মুও। দু’জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা মারে। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মালতি টুডুর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। তবে চালক মঙ্গল মুর্মুর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। মঙ্গল মুর্মু জানিয়েছেন, ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিল। প্রথমে ভ্যানটিকে ধাক্কা মেরে তাঁদের গাড়ির উপর উঠে আসে। শেষ মুহূর্তে ব্রেক কষে তিনি গাড়ি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেই কারণেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। মালতি টুডু বলেন, তাঁদের গাড়ির সামনে অন্য কোনও গাড়ি থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাঁর কথায়, ট্রাকটি প্রথমে ভ্যানকে ধাক্কা মারে, তারপর তাঁদের গাড়িতে সজোরে আঘাত করে। তাঁর মাথা ও বাঁ হাতে চোট লেগেছে। ইতিমধ্যেই মাথার সিটি স্ক্যান এবং হাতের এক্স-রে করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শুভাশিসকে তলব ইডির

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলকে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালকেরও প্রাথমিক চিকিৎসা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।  ট্রাকচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে