‘‌আপনি নিজেকে কী মনে করেন!‌’‌, পুলিশকে সরাসরি হুমকি দিলেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: একদা সিপিএম করতেন। এখন কালের গতিতে যোগ দিয়েছেন তিনি। বিধায়কও হয়েছেন। কিন্তু সেই দাপট, হুমকি দেখানো একটুও কমেনি। তাই তো এবার সরাসরি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে হুমকি দিয়ে বসলেন বিজেপি বিধায়ক। হ্যাঁ– তিনি শঙ্কর ঘোষ।‌ শহরের রেস্তরাঁ, খাবারের হোটেলে নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের অফিসারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রকাশ্য দিবালোকে পুলিশকে হুমকি দেন বলে অভিযোগ। যা নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি।

এদিকে আজ, শুক্রবার শিলিগুড়ি পুরনিগম এলাকার নানা খাবারের দোকান, হোটেল থেকে রেস্তোরাঁয় অভিযান চালায়। তৈরি হওয়া বিশেষ টাস্ক ফোর্স এই কাজ করছে। গত শনিবার শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় খাদ্য দফতরের অভিযানে এক রেস্তোরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয় দীর্ঘদিন ধরে রাখা মাংস ও বাসি রান্না করা খাবার। তৎক্ষণাৎ পদক্ষেপও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট দোকান মালিককে জরিমানা করার পাশাপাশি কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এই ঘটনার পর শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আজ, বুধবার সরাসরি খাদ্য সুরক্ষা দফতরে গিয়ে কর্তাদের সঙ্গে দেখা করেন। শহরজুড়ে নিয়মিত ও কড়া অভিযান চালানোর দাবি জানান বিধায়ক। ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন বিধায়ক।

অন্যদিকে খাদ্য সুরক্ষা বিভাগে দেখা করতে গেলে অফিসের সামনে পুলিশের নিরাপত্তা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর তখনই পুলিশকে হুমকি দিয়ে শঙ্কর ঘোষ বলেন, ‘‌যেখানে পুলিশের দরকার সেখানে পুলিশকে পাওয়া যায় না। শহরে একাধিক অসামাজিক কার্যকলাপ বাড়ছে। আর পুলিশ ঘুমায়। মনে রাখবেন একদিন সরকার চালাব আমি। আপনি নিজেকে কী মনে করেন!‌’‌ আর তার এই বক্তব্যর পরই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে রাজ্যে।

এছাড়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিধায়ক থেকে নেতারা বেলাগাম হয়ে যাচ্ছে। কেউ মুখ্যমন্ত্রীকে গাল পাড়ছেন। কেউ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন। আর বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার শঙ্কর ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘‌এসব অহংকারে বলছেন বিধায়ক। তাঁর এইসব কথায় কোনও কিছু যাবে আসবে না। আর পুরনিগম নিয়মমাফিক অভিযান চালাচ্ছে। এসব বলে সংবাদ শিরোনামে থাকতে চাইছেন তিনি।’‌

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের