নাবালক খুনে অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শিলিগুড়ি কোর্ট চত্বরে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিকোণ প্রেমের কারণে শিলিগুড়ির মাটিগাড়ায় ১৫ বছর বয়সি এক কিশোরকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত অভিযুক্ত রাজ পাসোয়ানকে। কিন্তু ধৃতকে আদালতে হাজির করানোর সময়ে ব্যপক গন্ডোগোল শুরু হয়। শিলিগুড়ি আদালতের সামনে মৃতের পরিবারের লোকজন ধৃতকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বুধবার তাঁকে শিলিগুড়ি আদালতে তোলার সময়ে বাধে বিপত্তি। আদালতের সামনেই ধৃতকে মৃতের পরিবারের লোকজন পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি এততাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। সঙ্গে সঙ্গে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় সশস্ত্র পুলিশবাহিনীকে। আদালত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনীকে।

আরও পড়ুন: মেট্রোয় সফর হবে আরও আরামদায়ক, ব্লু লাইনের স্টেশনগুলিও হচ্ছে শীততাপনিয়ন্ত্রিত

ঘটনা নিয়ে কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘অভিযুক্তকে কাঠগড়ায় তোলার সময় অভিযুক্তের ওপরে কয়েকজন হামলার চেষ্টা করে। তবে দ্রুত পরিস্থিতি সামলানো গিয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।’ প্রসঙ্গত,  দার্জিলিং জেলার মাটিগাড়া থানার অন্তর্গত শিমুলতলা অঞ্চলের ঘটনা। জানা গিয়েছে শনিবার থেকে নিখোঁজ ছিল দশম শ্রেণির ছাত্র শুভজিৎ মোদক। মঙ্গলবার ভোরে শুকনা জঙ্গল সংলগ্ন চামটা চা বাগান থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত মৃতদেহ।  তাঁর গলায় বেল্ট জড়িয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই খুনের  তদন্তে নেমে শুভজিৎ-এর এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে   রাজ পাসোয়ানকে গ্রেফতার করে পুলিশ। 

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!