মেট্রোয় সফর হবে আরও আরামদায়ক, ব্লু লাইনের স্টেশনগুলিও হচ্ছে শীততাপনিয়ন্ত্রিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গরমের আগে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে কলকাতা মেট্রোর ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলির বড়সড় আধুনিকীকরণ প্রকল্পে আর্থিক অনুমোদনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংসদে লিখিত উত্তরে তিনি জানান, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,২০১ কোটি টাকা। এর মধ্যে টানেল ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিংসহ পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতিতে প্রায় ৫৮৫ কোটি টাকা খরচ হবে। বাকি অর্থ বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।

কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখার বড় অংশই ভূগর্ভস্থ পথে চলাচল করে। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে বেলগাছিয়া পর্যন্ত মেট্রো দীর্ঘ সুড়ঙ্গপথ অতিক্রম করে, এরপর দমদমের আগে মাটির উপরে উঠে আসে। এই অংশে মোট ১৫টি ভূগর্ভস্থ স্টেশন রয়েছে। যাত্রী নিরাপত্তা, আরাম এবং পরিবেশ রক্ষার কথা মাথায় রেখেই এই আধুনিকীকরণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে ভূগর্ভস্থ স্টেশনগুলিতে ‘ওয়াটার-কুলড চিলার’ ব্যবস্থায় শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়, যার জন্য বিপুল পরিমাণ ভূগর্ভস্থ জলের প্রয়োজন হয়। নতুন প্রকল্পে সেই ব্যবস্থা বদলে ‘এয়ার-কুলড চিলার’ বসানো হবে। এর ফলে বছরে প্রায় ১৮ কোটি লিটার জল সাশ্রয় সম্ভব হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি টানেল ভেন্টিলেশন ব্যবস্থাতেও উন্নত প্রযুক্তি আনা হচ্ছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ধোঁয়া নিষ্কাশন সম্ভব হয়। মেট্রো কর্তৃপক্ষের মতে, সময়ের সঙ্গে যাত্রীসংখ্যা ও প্রযুক্তির পরিবর্তনের কারণে এই সার্বিক আধুনিকীকরণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে