শিলিগুড়ির ঘোষপাড়াতে তেলের ট্যাংকার ও স্কুটির ধাক্কায় ২ যুবকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়ির ঘোষপাড়াতে তেলের ট্যাংকার ও স্কুটির ধাক্কায় ২ যুবকের মৃত্যু। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে রানীডাঙ্গার (Ranidanga ) কাছে ঘোষপাড়াতে। জানা গেছে ,একটি স্কুটিতে করে তিন বন্ধু মিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (Uttarbanga Medical College Hospital) যাচ্ছিল। সেই সময় ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ হয় তাদের। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির এবং আহত দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। এই ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ থাকে ওই রাস্তায় ।

পাশাপাশি ফাঁসিদেওয়া থানার (Fashideowa P.S.) পুলিশ অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে। তবে এই রাস্তায় নাকি প্রায় দুর্ঘটনা ঘটে। তাই গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি করেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় আগামী দিন স্পিড বেকার (Spreed Breker) কিভাবে দেওয়া যায় তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু দূরে একটি স্কুল আছে।

সেখানকার ছাত্ররা সব সময় রাস্তা পারাপার করে। ওই স্কুলের পাশে বড় রাস্তার ওপর একটি বাজার রয়েছে। সেই বাজার বড় রাস্তা থেকে অন্যত্র সরিয়ে দেবার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় যেটা কাজ চলাচল করছে সেগুলোর গতি যাতে অধিক না থাকে তা দেখার জন্য ট্রাফিক পুলিশকে যোগদার নজরদারি চালানোর আবেদন জানানো হয়েছে।দুর্ঘটনা প্রবণ এলাকা বলে চিহ্নিত করে ওই জায়গায় একাধিক পদক্ষেপ আগামী দিন নিতে চলেছে শিলিগুড়ির ফাঁসিদেওয়া থানার ট্রাফিক বিভাগ।

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক