একাদশীতে আপনজনকে হারালেন শিল্পী অরিজি‍ৎ সিংহ, খবর পেয়ে ছুটলেন শেষ শ্রদ্ধা জানাতে

Share:

নিজস্ব প্রতিনিধি,জিয়াগঞ্জ: প্রয়াত হলেন বিশ্ব বিখ্যাত সংগীত শিল্পী অরিজিৎ সিং এর সংগীত জগতের শিক্ষাগুরু ও উচ্চাঙ্গ ঘরানা সংগীতের স্রোত বহনকারী শিক্ষক বীরেন্দ্র প্রসাদ হাজারী(Birendra Prasad Hazari) ।বহু যুগ যুগান্ত ধরে জিয়াগঞ্জের হাজারী পরিবার অর্থাৎ উচ্চাঙ্গ ঘরানা সংগীতের স্রোত বহনের মধ্য দিয়ে রাজেন্দ্র প্রসাদ হাজারী, ধীরেন্দ্র প্রসাদ হাজারী এবং বীরেন্দ্র প্রসাদ হাজারী সংগীত জগতের সঙ্গে নানান ভাবে যুক্ত থেকে নিজে হাতে তৈরি করেছেন অগণিত সংগীত জগতের শিল্পীদের। তাদের মধ্যেই এক উজ্জ্বল নক্ষত্র বর্তমান প্রজন্মের কাছে অরিজিৎ সিং। তিনি শৈশব থেকেই তার শিক্ষাগুরু হিসেবে শিল্পী ধীরেন্দ্রপ্রসাদ হাজারীর(Dhirendraprasad Hazari) কাছেই তালিম নেন।

কিন্তু গুরুর অকাল প্রয়াণে পুনরায় সংগীত জগতের পথকে আঁকড়ে ধরার উদ্দেশ্যেই পুনরায় শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তালিম নেওয়া শুরু করেন। শুক্রবারে তার সংগীত জগতের শিক্ষাগুরু বীরেন্দ্র প্রসাদ হাজারীর প্রয়াণে দিবসে মর্মাহত এবং শোকাহত। মৃত্যু সংবাদ শোনার পরেই শেষ বারের জন্য গুরুকে প্রণাম জানানোর উদ্দেশ্যেই বাবা ও বোনকে সাথে নিয়ে সাথী হলেন শিক্ষক মহাশয় এর শেষ শোভা যাত্রায়। ওনার এই প্রয়াণে জেলা হারালো সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। সাথে উনার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা হারালো তাদের অভিভাবককে।

এই শোক প্রকাশ করেই তার জামাতা শংকর মণ্ডল জানান, বিজয়া দশমীর দিনে এইভাবে একটি নক্ষত্রের পতন হবে এটা সত্যিই অভাবনীয়। ওনার হাত দিয়েই তৈরি হয়েছে কত নাম না জানা শিল্পী ,তাদের মধ্যেই রয়েছে বিশ্ব বিখ্যাত অরিজিৎ সিং(Arijit Singh)। সে ছোট থেকেই কোলে পিঠে মানুষ হয়েছে এই শিক্ষকের কাছে ।এমনকি তার সাথে তার বোন, মা ও তালিম নিতেন একই সাথে। কিন্তু আজকের এই প্রয়াণ দিনটিকে যেন মেনে নিতে পারছেন না তার সকল অনুগামীরা। উনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়েই শেষ কৃতকার্য সম্পন্ন করা হয়।

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা