অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে একাধিক মহিলাদের অ্যাকাউন্টে। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি সরকার গঠনের পরে রেখেছে বিজেপি। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই আবির খেলে জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা গিয়েছে উপভোক্তাদের। শুধু তাই নয়, ১৫০টি পদ্মফুলের মালা তৈরি করে সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাসকে পরিয়ে শুভেচ্ছা জানালেন তাঁরা। অন্নপূর্ণার টাকা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন তাঁরা। 

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করার পরেই ৩ হাজার করে টাকা ঢুকতে শুরু করেছে। ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস, সিঙ্গুরের বিডিও শৌভিক ঘোষাল সহ অন্যান্য আধিকারিকরা। টাকা পেতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন সিঙ্গুরের মহিলারা। খুশিতে গেরুয়া আবির খেললেন তাঁরা। উঠল জয় শ্রীরাম ধ্বনি। মহিলাদের এত বড় সম্মান জানানোর জন্য সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাসকে ১৫০টি পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন তাঁরা।

উপভোক্তা মধুমিতা আঢ্য বলেছেন,  অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে অত্যন্ত খুশি তাঁরা। আবির খেলা হয়েছে সেই কারণে। এই সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে তাঁকে সামনে পাননি। তাই তাঁর প্রতিনিধি হিসেবে স্থানীয় বিধায়ককে পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। বিধায়ক অরূপ কুমার দাস বললেন, ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সংকল্পপত্র প্রকাশ করেছিলেন, সেখানে অন্নপূর্ণা ভান্ডারের কথা উল্লেখ ছিল। সেইমতো মুখ্যমন্ত্রী প্রকল্পের  টাকা নির্দিষ্ট সময়ে সবার অ্যাকাউন্টে পৌঁছে দিতে শুরু করেছেন। এতে আমরা সবাই খুশি।

 

 

চলছিল ক্লাস, আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

মুখে দিলেই স্বাদ লেগে থাকবে, বানান অনুষ্ঠান বাড়ির মুচমুচে ফিশ চপ

মালাইকারি-পাতুরি ছেড়ে এবার বানিয়ে ফেলুন পঞ্জাবি মশালা চিংড়ি, রইল সহজ রেসিপি

৭৫-এর রজনীকান্তের সঙ্গে রোম্যান্স করবেন শ্রীলিলা

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস