‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে বিরোধীদের হই হট্টগোলকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে এসআইআর নিয়ে জ্ঞানেশের সঙ্গে বাকি দুই কমিশনারের সংঘাতের খবর সামনে এসেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল অন্য দুই নির্বাচন কমিশনারের। সেই খবর সামনে আসতেই হট্টগোল পড়ে যায়। ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। যদিও গতকাল, শনিবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর সর্বসম্মতিতেই হয়েছে বলে যৌত বিবৃতি জারি করে জানিয়েছেন তিন নির্বাচন কমিশনার।

তারপরেই আজ, রবিবার তৃণমূল, কংগ্রেস, সিপিএম সহ সব বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বারবার অভিযোগ তিনি নির্বাচনে হারেননি, তাঁকে ভোটে হারানো হয়েছে। এসআইআর একটা চক্রান্ত বলেও বারবার দাবি করেন মমতা। সেই ইস্যুতেও এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত ভোটে আমরা ২০৮টি আসন জিতেছি। ওরা দুই পক্ষ মিলিয়ে ৮০টা আসন জিতেছে এবং প্রায় দুই কোটি ৪৭ লক্ষের বেশি ভোট পেয়েছে। তাঁরা এই নির্বাচনকে অস্বীকার করেছে। কিছু কিছু চ্যানেল বিজেপির জয় নিতে পারছে না। তারাও তাদের সঙ্গ দেওয়ার কাজ করেছে।’ তিনি আরও বলেন, ‘এসআইআর কেরলমে খুব ভাল, মিষ্টি। কংগ্রেস জিতেছে, তাই বলছে। কংগ্রেসের কথা হল, কেরলমে এসআইআর না হলে সিপিএম থেকে যেত। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এসআইআর তেতো। কারণ বহু কষ্টে কংগ্রেস ভোট কাটাকাটির সুযোগে ঢুকে পড়েছেন, কত দিন থাকবে জানি না। সিপিএম তো সোশ্যাল মিডিয়াতে আছে, টক শোতে আছে।’

আরও পডুন: ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

গতকাল শ্রীরামপুরে মমতার সভাকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। এদিন তিনি বলেন, ‘ওদের সভায় ১৭০ জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কেউ ছিল না, পুরো মাঠ ফাঁকা ছিল। একটি চ্যানেল তো পুরো সভার ছবি না দেখিয়ে শুধু সামনের অংশ দেখিয়ে আসল সত্য গোপন করার চেষ্টা করেছে। মিথ্যা অপপ্রচার ছড়িয়ে জনগণের দেওয়া ঐতিহাসিক রায়কে ছোট করার যে অপচেষ্টা চলছে, তা বাংলার মানুষ কোনওভাবেই মেনে নেবে না।’

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির গেটে লেখা হল শ্লোগান

ভীমপুরে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ মাসির ছেলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি