সদস্য পদ নবায়ন না করানোয় তুঙ্গে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ছাত্রনেতা প্রতীক-উর রহমানকে কেন্দ্র করে সিপিএম-এর অন্দরমহলে যখন তীব্র আলোড়ন, ঠিক সেই সময়েই দলের তরুণ নেত্রী দীপ্সিতা ধর-এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা। দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি এখনও নিজের প্রাথমিক সদস্যপদ নবীকরণ করেননি।

সিপিএমের নীতি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে সদস্যপদ নবীকরণ বাধ্যতামূলক। সাধারণ সদস্যদের ক্ষেত্রে এই প্রক্রিয়া সাধারণত জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যায় এবং তারপর জেলা স্তরে তা অনুমোদনের জন্য পাঠানো হয়। যাঁদের ‘পার্টিকেন্দ্রের সদস্যপদ’ রয়েছে, তাঁদের নবীকরণও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সম্পন্ন হয়। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও দীপ্সিতার সদস্যপদ এখনও নবীকরণ হয়নি।

আরও পড়ুন: ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, একুশে আইন কাবুলিওয়ালার দেশে

উল্লেখযোগ্য বিষয় হল, দীপ্সিতার দলীয় সদস্যপদ পশ্চিমবঙ্গে নয়, বরং দিল্লিতে। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-এর ছাত্রী ছিলেন, সেই সূত্রেই তাঁর সদস্যপদ সেখানে নথিভুক্ত। এই প্রসঙ্গে অনেকে মনে করিয়ে দেন, কয়েক বছর আগে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসও দলীয় সদস্যপদ ত্যাগ করেছিলেন, যদিও তাঁর প্রেক্ষাপট ছিল আলাদা। বর্তমানে দীপ্সিতা নিজে এ বিষয়ে বিস্তারিত মন্তব্যে অনিচ্ছুক। তাঁর বক্তব্য, ৩১ মার্চ পর্যন্ত সময় রয়েছে এবং সদস্যপদ নবীকরণ দলের অভ্যন্তরীণ বিষয়।

তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, দীর্ঘদিন ধরে কোনও শাখা বা গণসংগঠনের সঙ্গে যুক্ত না থাকায় তিনি মানসিকভাবে বিরক্ত। পাশাপাশি প্রতীক-উর রহমান সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাও তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই আবহেই তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে। দলের অন্দরমহলে একসময় ধারণা ছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলির উত্তরপাড়া কেন্দ্রে দীপ্সিতাকে প্রার্থী করা হতে পারে। যদিও বর্তমানে সেই সম্ভাবনা ক্ষীণ। সব মিলিয়ে, দীপ্সিতার সদস্যপদ নবীকরণ না করা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল ও আলোচনা ক্রমেই বাড়ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান