SIR আতঙ্কে মৃত্যু! মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। রবিবার ভাঙরে সফিকুল গাজি ও বহরমপুরের তারক সাহার পরিবারের সঙ্গে দেখা করেছেন তাঁরা। SIR আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য বিশেষ কমিটি গঠন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো শনিবার থেকে মৃতদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন তৃণমূল প্রতিনিধি দল। মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বহরমপুরের ২১ নং ওয়ার্ডের SIR আতঙ্কে মৃত তারক সাহার বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি মৃত তারক সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখোপাধ্যায়, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

পাশাপাশি SIR আতঙ্কে ভাঙরে মৃত্যু হয়েছে সফিকুল গাজির। রবিবার তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের আর্থিক সাহায্যের কথা বলা হয়ে গেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে ভয় দেখানোর চক্রান্ত করছে। কমিশনকে ব্যবহার করায় বলি হচ্ছেন বাংলার সাধারণ মানুষ। ভাঙরের পাশাপাশি কুলপিতেও মৃত্যুর খবর এসেছে এসআইআর আতঙ্কে। সেখানেও সাহাবুদ্দিন পাইক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। রবিবার তাঁর বাড়িতে গিয়েছেন পার্থ ভৌমিক সহ তৃণমূলের প্রতিনিধি দল। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। বীরভূমের সাঁইথিয়ায় মৃতের বাড়িতে গিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এসআইআর নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে সকলেই জানিয়েছেন। প্রয়োজনে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, কোনওভাবেই মানুষকে ভয় দেখাতে দেওয়া হবে না।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি