SIR শুনানি ঘিরে বাসন্তীতে তুলকালাম, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তি : SIR শুনানি নিয়ে হেনস্থার অভিযোগ। শুনানি শুরুর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়ে পড়েছে। এবার বাসন্তীতে ছড়িয়ে পড়েছে অশান্তি। মঙ্গলবার বাসন্তীর সোনাখালিতে SIR শুনানি কেন্দ্রে অশান্তি ছড়িয়ে পড়েছে। শুনানি কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর চলার পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জেলাশাসক (District Magistrate)-নোডাল অফিসারের (Nodal Officer) রিপোর্ট তলব করা হয়েছে। সন্দেশখালি BDO অফিসে ভাঙচুর চালানো হয়। SIR হয়রানির অভিযোগে অফিসে ঢুকে তাণ্ডব।

SIR-র ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে শুরু করে নদিয়ার কল্যাণী, পূর্ব বর্ধমান জেলার কালনায় ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। ভোটার তালিকায় নাম সংযোজন ও নাম বাতিলের শেষ দিন ছিল সোমবার। এদিনেই দিকে দিকে অশান্তি। ভোটার তালিকায় কারও নাম তুলতে চাইলে ফর্ম ৬ বা কারও নাম বাতিল করতে চাইলে ফর্ম ৭ ফিলআপ করতে হবে। সেই ফর্ম জমা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বনগাঁ এসডিও অফিসে। বিজেপি বিধায়কের কাছ থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। অশান্তির জেরে এলাকায় পৌঁছেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

SIR শুনানি নিয়ে সর্বত্র অশান্তির আগুন ছড়িয়েছে। এসআইআর (SIR) নিয়ে হয়রানির অভিযোগ। উত্তর ২৪ পরগনায়র দিকে দিকে অশান্তি ছড়িয়ে পড়েছে। হিয়ারিংর হওয়ার কথা থাকলেও হয়নি। সেই নিয়ে অশান্তির আগুন ছড়িয়েছে। ভোটাররা হাতে প্ল্যাকার্ড দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু হয়। সব জায়গাতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের