সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর প্রকৃতিপ্রেমীদের কাছে নিজেকে উজার করে দিচ্ছে ঘুমন্ত বুদ্ধ। সেই পুজোর আগে থেকেই দর্শন দিচ্ছেন তিনি। নভেম্বর মানেই উত্তরবঙ্গে থিকথিকে ভিড়। আর কাউকেই খালি হাতে ফেরাচ্ছেন না বৃদ্ধ ঋষি। তাঁর শ্বেতশুভ্র কেশগুম্ফশ্মশ্রূ নিয়ে স্বাগত জানাচ্ছেন পর্যটকদের। এখন তো পরিষ্কার আকাশে জলপাইগুড়ি থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। বুধবার সাত সকালে তিস্তা পাড়ের শহর থেকে ঘুমন্ত বুদ্ধের দেখা মিলেছে। কাঞ্চনজঙ্ঘার শুভ্রধবল চূড়া মোহিত করে দিচ্ছে সকলকে। চলছে ছবি তোলার হিড়িক। জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স, জলপাইগুড়ি রোড স্টেশন, পাহাড়পুর, মোহিতনগর সহ বিভিন্ন এলাকা থেকেই দেখা পাওয়া যাচ্ছে স্লিপিং বুদ্ধের। আর তাতে যারপরনাই খুশি জলপাইগুড়িবাসী।

উত্তরবঙ্গ এমনিতেই সুন্দর। বর্ষার পর পর এখন তার সবুজ মোহময়ী রূপ, কিছুদিন পরেই আবার সব ঢেকে যাবে বরফে- সে এক অন্য আকর্ষণ। এই সবের মধ্যে যদি তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তাহলে তো ষোল কলা পূর্ণ। তাই শীত একটু পড়তেই উত্তরবঙ্গে ভিড় বাড়বে বলেই মনে করছেন সেখানকার সরকারি আধিকারিকরা। চলতি বছর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে। গত ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের উত্তরবঙ্গ হিসেবে পরিচিত পঞ্চগড় থেকেও দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘাকে। ফলে ‌‌ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা, আটোয়ারী সহ বিভিন্ন এলাকায় শুধু ঝাঁকে ঝাঁকে মাথা আর মোবাইল। সকলেই তুষার শুভ্র কাঞ্চনশৃঙ্গকে ৬ ইঞ্চি স্ক্রিনে বেঁধে ফেলতে চান সবাই। এখনও বাংলাদেশের পাহাড়প্রেমীদের একই অবস্থা। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য্যে মোহিত হন না এরকম মানুষ তো নেই।

কিছুদিন আগেই সিকিমে তুষারপাত হয়েছে। সিকিমের নাথুলা, জিরো পয়েন্ট ঢেকে গিয়েছিল সাদা বরফের চাদরে। যেদিকে চোখ যাচ্ছিল শুধুই পেঁজা তুলোর মতো বরফ। নর্থ সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হল লাচুং এবং ইয়ামথাং উপত্যকা। এই দুই স্থানেই দেখা গিয়েছিল বরফের দৃশ্য। ইউমিসামডংয়ের বিস্তীর্ণ অঞ্চল ডেকেছিল বরফের সাদা চাদরে। তুষারাবৃত ছিল সিকিমের সোমোগো, দার্জিলিংয়ের সান্দাকফু।

 

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?