আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, বালি : সাফল্যের ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। ডাক পেয়েছেন এশিয়ান ইকুইপড পাওয়ার লিফ্টিং চ্যাম্পিয়নশিপে। কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার জন্য উত্তরাখন্ডে দেরাদুনে অনুষ্ঠিত লিফ্টিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছেন না হাওড়ার বালি জগাছা ব্লকের কলেজ পড়ুয়া দরিদ্র পরিবারের মেয়ে স্নেহা ঘরামি।

পাওয়ার লিফ্টার হিসেবে দেশের মাটির পাশাপাশি বিদেশের মঞ্চেও সাফল্যের রেকর্ড রয়েছে তাঁর। সেই কারণেই উত্তরাখন্ডে দেরাদুনে অনুষ্ঠিত হতে চলা ৭দিনের এশিয়ান ইকুইপড পাওয়ার লিফ্টিং চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন তিনি। কিন্তু বাধ সেধেছে দারিদ্র। প্রতিযোগিতায় অংশ নিতে গেলে যে পরিমাণ অর্থ দিতে হবে তা স্নেহার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই প্রতিযোগীতায় অংশ নিতা চাইলে ২ মে তাঁকে রওনা দিতে হবে দেরাদুনের উদ্দেশ্যে। এন্ট্রি ফি হিসেবে জমা করতে হবে ৭০ হাজার টাকা। স্নেহার পরিবারের আর্থিক সংগতি এতটাই খারাপ, এই টাকা দেওয়া প্রায় অসম্ভব। পাশাপাশি যাতায়াত সহ আরও কিছু খরচ রয়েছে। এই সব টাকা সাহায্যের জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন স্নেহা। তাঁর একার পক্ষে এই বিপুল টাকা জোগার করা সম্ভব নয়।

জানা গিয়েছে, বালির নিশ্চিন্দা ঘোষপাড়ার মেয়ে স্নেহা ২০২৩ সালে কেরালার আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিস্টিং চ্যাম্পিয়নশিপে সাবজুনিয়র গ্রুপে ৭৬ কেজির নিচের বিভাগে ৪টি সোনা জয় করেছে। সেই সময় তাঁর সাহায্যে এগিয়ে এসেছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। হাওড়ার পুলিশ কমিশনারও সাহায্য করেছিলেন। ২০২৪-সালেও তিনি দিল্লিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে প্রথম স্থান অর্জন করেছিলেন। এবারও তিনি অপেক্ষায় রয়েছেন, কেউ তো সাহায্যের হাত বাড়াবে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার