‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, ফুরফরা শরিফ থেকে বিরোধীদের জবাব মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ফুরফুরা শরিফ: ফের একবার ধর্মের কারবারি রাজনৈতিক নেতাদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তাঁর ফুরফুরা শরিফ আসা নিয়ে কোরাস সুরে আক্রমণ শানিয়েছেন ‘রাম-বাম’ শিবিরের দুই ‘বাক-সর্বস্ব’ নেতা শুভেন্দু অধিকারী-সুজন চক্রবর্তীরা। নাম না করে তাঁদের পাল্টা বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ফুরফুরা শরিফে এসেছি বলে আনেকে অনেক কিছু বলছেন। কই যখন কাশী-বিশ্বনাথ, পুস্করে যাই তো, তখন তো কেউ প্রশ্ন তোলেন না? যখন দুর্গা-কালীপুজোয় যাই, তখন তো কেউ প্রশ্ন করে না। মনে রাখবেন, আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সব ধর্মীয় অনুষ্ঠানেই সামিল হই। আমার বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে যত ষড়যন্ত্র চলুক, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবেন না।’

রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সিতে আসীন হওয়ার পরে এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ বার এসেছিলেন ৯ বছর আগে। সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টা ৯ মিনিটে ফুরফুরায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী-সহ অন্যান্যদের সঙ্গে ইফতারে অংশ নেন। ফুরফুরা শরিফে তাঁর ইফতারে অংশ নেওয়াকে বিঁধেছেন বিজেপি-কংগ্রেস ও সিপিএম নেতারা। নিন্দুকদের সমালোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাতিদের ডান্ডিয়া নাচেও যাই। যখন কাশী-বিশ্বনাথে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না? কালীপুজো, দুর্গাপুজোয় গেলে প্রশ্ন তোলেন না? আমি মনে করি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম।’

পীরজাদা ত্বহা সিদ্দিকীকে পাশে বসিয়ে ফুরফুরার জন্য একগুচ্ছ ‘উপহার’ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘হুগলিতে একটা পলিটেকনিক কলেজ তৈরি হবে। ১০০ বেডের একটা হাসপাতাল তৈরি করা হবে।  ওই হাসপাতালের নাম রাখা হবে আবু বকরের নামে।’ ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওবিসি সংক্রান্ত মামলা চলছে আদালতে। আমরা চেষ্টা করছি। অনেক চিকি‍ৎসক- নার্সদের নিয়োগের লিস্ট তৈরি হয়ে রয়েছে৷ ওই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেই হাসপাতাল চালু করা হবে।’

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!