মর্মান্তিক! কুলটিতে মাকে গুলি করে খুন করে আত্মঘাতী ‘গুণধর’ ছেলে, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলটি : জন্মদাত্রী মাকে গুলি করে খুন করে আত্মঘাতী ছেলে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল আসানসোলের কুলটিতে। মৃতদের নাম রাজা মুখার্জী (Raja Mukherjee) ও সন্ধ্যা মুখার্জী (Sandhya Mukherjee)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুলটিতে (Kulti)। কিন্তু কী কারণে মাকে গুলি করে খুন করল ছেলে?

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল। সন্ধ্যাদেবীর (Sandhya Mukherjee) সঙ্গে একজনের ঝামেলা হয়। পরে তার সঙ্গে মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু বৃহস্পতিবার আচমকাই মাকে লক্ষ্য করে গুলি চালায় রাজা মুখার্জী। পরে নিজেও আত্মঘাতী হয়েছে সে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজা মুখার্জীর বিরুদ্ধে। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না। বাড়িতে অশান্তি হওয়ার কারণে রাজা মুখার্জীর বাবা মেয়ের কাছে চলে গিয়েছিলেন। সেখানেই তাঁর কাছে ফোন যায় ছেলের ও স্ত্রীয়ের। তারপরেই সকলে চলে আসেন। জানা গিয়েছে, মৃত রাজা মুখার্জী একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে।

মৃতের বাবা দয়াময় মুখার্জী জানিয়েছেন, তার ছেলে রাজা মুখার্জী প্রথমে তার মা সন্ধ্যা মুখার্জীকে গুলি করে খুন করে এবং পরে নিজেও আত্মঘাতী হয়। ঘটনার সময় বাড়ির একটি অংশে আগুন জ্বলতেও দেখা যায়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাক সঙ্গে সন্ধ্যাদেবীর ঝামেলা হয়েছিল তার খোঁজ করছে পুলিশ।

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের